Luke 17:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেরুশালেমে যাবার সময়ে তিনি সামেরিয়া ও গালীল দেশের মধ্য দিয়ে গমন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমের দিকে যাওয়ার সময় যীশু শমরিয়া ও গালীল প্রদেশের মধ্যবর্তী সীমান্ত অঞ্চল দিয়ে যাচ্ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরূশালেমে যাইবার সময়ে তিনি শমরিয়া ও গালীল দেশের মধ্য দিয়া গমন করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু জেরুশালেমের দিকে যাচ্ছিলেন, যাবার পথে তিনি গালীল ও শমরীযার মাঝখান দিয়ে গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিরুশালেমে যাবার সময়ে তিনি শমরিয়া ও গালীল দেশের মধ্যে দিয়ে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরূশালেমে যাইবার সময়ে তিনি শমরিয়া ও গালীল দেশের মধ্য দিয়া গমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমে যাবার পথে যীশু শমরিয়া ও গালীলের মধ্য দিয়ে যাচ্ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমে যাবার পথে ঈসা সামেরিয়া ও গালীলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তখন একটা গ্রামে ঢুকবার সময় তিনি দশজন চর্মরোগীকে দেখতে পেলেন। তারা দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, “ঈসা, হুজুর, আমাদের দয়া করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমরীয়া এবং গালীল প্রদেশের মধ্যে দিয়ে যীশু জেরুশালেমের দিকে যাচ্ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু জেরুশালেমের দিকে যাচ্ছিলেন, যাবার পথে তিনি গালীল ও শমরীযার মাঝখান দিয়ে গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরুশালেমে যাবার দিনের তিনি শমরিয়া ও গালীল দেশের মধ্যে দিয়ে গেলেন।