Luke 17:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদেরকে দেখে তিনি বললেন, যাও, ইমামদের কাছে গিয়ে নিজেদের দেখাও। যেতে যেতে তারা পাক-পবিত্র হয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের দেখে তিনি বললেন, “যাও, যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও।” আর যেতে যেতেই তারা শুচিশুদ্ধ হয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন, যাও, যাজকগণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও। যাইতে যাইতে তাহারা শুচীকৃত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের দেখে যীশু বললেন, ‘যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও৷’ পথে য়েতে য়েতে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাহাদের দেখে তিনি বললেন, “যাও, যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও। যেতে যেতে তারা শুচীকৃত হল।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন, যাও, যাজকগণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও। যাইতে যাইতে তাহারা শুচিকৃত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই রোগীদের দেখে যীশু বললেন, “পুরোহিতদের কাছে গিয়ে নিজেদের দেখাও।” তারা পথে যেতে যেতেই সুস্থ হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই রোগীদের দেখে ঈসা বললেন, “ইমামদের কাছে গিয়ে নিজেদের দেখাও।” তারা পথে যেতে যেতেই সুস্থ হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের দেখে তিনি বললেন, যাও, পুরোহিতের কাছে নিজেদের দেখাও। যাওয়ার পথেই তারা শুচি হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের দেখে যীশু বললেন, “যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও৷” পথে যেতে যেতে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাহাদের দেখে তিনি বললেন, “যাও, যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও। যেতে যেতে তারা শুদ্ধ হল।”