Luke 17:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাদের এক জন নিজেকে সুস্থ দেখে উচ্চরবে আল্লাহ্‌র গৌরব করতে করতে ফিরে আসল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মধ্যে একজন যখন দেখল, সে সুস্থ হয়ে গেছে, সে ফিরে এসে উচ্চকণ্ঠে ঈশ্বরের প্রশংসা করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহাদের এক জন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চ রবে ঈশ্বরের গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তাদের মধ্যে একজন যখন দেখল য়ে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তখন যীশুর কাছে ফিরে এসে খুব জোর গলায় ঈশ্বরের প্রশংসা করতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তাদের এক জন নিজেকে সুস্থ দেখে চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে এলো,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চ রবে ঈশ্বরের গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মধ্যে একজন যখন দেখল সে ভাল হয়ে গেছে তখন সে চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে আসল এবং যীশুর পায়ের কাছে উবুড় হয়ে পড়ে তাঁকে ধন্যবাদ দিল। সে ছিল শমরিয়া প্রদেশের লোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মধ্যে একজন যখন দেখল সে ভাল হয়ে গেছে তখন সে চিৎকার করে আল্লাহ্‌র প্রশংসা করতে করতে ফিরে আসল এবং ঈসার পায়ের কাছে উবুড় হয়ে পড়ে তাঁকে শুকরিয়া জানাল। সে ছিল সামেরিয়া প্রদেশের লোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদের মধ্যে একজন যখন দেখতে পেল যে সে সুস্থ হয়ে গেছে, তখন সে উচ্চকণ্ঠে ঈশ্বরের মহিমা প্রচার করতে করতে ফিরে এল
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তাদের মধ্যে একজন যখন দেখল যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তখন যীশুর কাছে ফিরে এসে খুব জোর গলায় ঈশ্বরের প্রশংসা করতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তাদের একজন নিজেকে সুস্থ দেখে চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে এলো,