Luke 17:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফরীশীরা তাঁকে জিজ্ঞাসা করলো, আল্লাহ্‌র রাজ্য কখন আসবে? জবাবে তিনি তাদেরকে বললেন, আল্লাহ্‌র রাজ্য জাঁক-জমকের সঙ্গে আসে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক সময় ফরিশীরা ঈশ্বরের রাজ্যের আগমনকাল সম্বন্ধে জানতে চাইল। যীশু উত্তর দিলেন, “সতর্ক দৃষ্টি রাখলেই যে ঈশ্বরের রাজ্যের আগমন দেখতে পাওয়া যাবে, তেমন নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফরীশীরা তাঁহাকে জিজ্ঞাসা করিল, ঈশ্বরের রাজ্য কখন আসিবে? তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের রাজ্য জাঁকজমকের সহিত আইসে না;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একসময় ফরীশীরা যীশুকে জিজ্ঞেস করলেন, ‘ঈশ্বরের রাজ্য কখন আসবে?’ যীশু তাদের বললেন, ‘ঈশ্বরের রাজ্য এমনভাবে আসে, যা চোখে দেখা যায় না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ফরীশীরা তাঁকে জিজ্ঞাসা করল,” ঈশ্বরের রাজ্য কখন আসবে?” তিনি উত্তর করে তাদের বললেন,” ঈশ্বরের রাজ্য জাঁকজমকের সাথে আসে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফরীশীরা তাঁহাকে জিজ্ঞাসা করিল, ঈশ্বরের রাজ্য কখন আসিবে? তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের রাজ্য জাঁকজমকের সহিত আইসে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কয়েকজন ফরীশী যীশুকে জিজ্ঞাসা করলেন কবে ঈশ্বরের রাজ্য আসবে। উত্তরে যীশু বললেন, “ঈশ্বরের রাজ্য আসবার সময় কোন চিহ্ন দেখা যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কয়েকজন ফরীশী ঈসাকে জিজ্ঞাসা করলেন কবে আল্লাহ্‌র রাজ্য আসবে। জবাবে ঈসা বললেন, “আল্লাহ্‌র রাজ্য আসবার সময় কোন চিহ্ন দেখা যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের রাজ্য কখন প্রতিষ্ঠিত হবে, ফরিশীদের এই প্রশ্নের উত্তরে তিনি তাদেরর বললেন, প্রত্যক্ষ কোন চিহ্ন-সহযোগে ঈশ্বরের রাজ্যের আবির্ভাব ঘটবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক সময় ফরীশীরা যীশুকে জিজ্ঞেস করলেন, “ঈশ্বরের রাজ্য কখন আসবে?” যীশু তাদের বললেন, “ঈশ্বরের রাজ্য এমনভাবে আসে, যা চোখে দেখা যায় না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফরীশীরা তাঁকে জিজ্ঞাসা করল, “ঈশ্বরের রাজ্য কখন আসবে?” তিনি উত্তর করে তাদের বললেন, “ঈশ্বরের রাজ্য চিহ্নের সাথে আসে না;