Luke 17:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লোকেরা তোমাদেরকে বলবে, দেখ ঐ স্থানে! দেখ, এই স্থানে! যেও না, তাদের পিছনে যেও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা তোমাদের বলবে, ‘ওই যে, তিনি ওখানে’ অথবা ‘এখানে!’ তোমরা তাদের পিছনে ছুটে বেড়িয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লোকেরা তোমাদিগকে বলিবে, দেখ, ঐ স্থানে! দেখ, এই স্থানে! যাইও না পশ্চাদগমন করিও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকেরা তোমাদের বলবে, ‘দেখ, তা ওখানে! বা দেখ তা এখানে!’ তাদের কথা শুনে য়েও না, বা তাদের পেছনে দৌড়িও না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন লোকেরা তোমাদের বলবে, দেখ, ঐ জায়গায়! দেখ, এই জায়গায়! যেও না, তাদের পিছনে পিছনে যেও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লোকেরা তোমাদিগকে বলিবে, দেখ, ঐ স্থানে! দেখ, এই স্থানে! যাইও না, পশ্চাদ্গমন করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে তোমাদের বলবে, ‘ওখানে দেখ,’ বা ‘এখানে দেখ।’ বাইরে যেয়ো না বা তাদের পিছনে দৌড়িও না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে তোমাদের বলবে, ‘ওখানে দেখ,’ বা ‘এখানে দেখ।’ বাইরে যেয়ো না বা তাদের পিছনে দৌড়িও না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন লোকে তোমাদের বলবে, ‘এই যে এখানে ঐ যে ওখানে।’ তোমরা যেও না, অনুসরণ করো না ওদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকেরা তোমাদের বলবে, ‘দেখ, তা ওখানে! বা দেখ তা এখানে!’ তাদের কথা শুনে যেও না, বা তাদের পেছনে দৌড়িও না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লোকেরা তোমাদের বলবে, দেখ, ঐ জায়গায়! দেখ, এই জায়গায়! যেও না, তাদের পিছনে পিছনে যেও না।