Luke 17:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বিদ্যুৎ যেমন আসমানের নিচে এক দিক থেকে চমকালে আসমানের নিচে অন্যদিক পর্যন্ত আলোকিত হয়, ইবনুল-ইনসান তাঁর দিনে ঠিক তেমনি হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ বিদ্যুৎ রেখা যেমন আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে উদ্ভাসিত হয়ে আকাশকে আলোকিত করে, তেমনই মনুষ্যপুত্রও তাঁর দিনে হবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা বিদ্যুৎ যেমন আকাশের নীচে এক দিক্‌ হইতে চমকাইলে আকাশের নীচে অন্য দিক্‌ পর্য্যন্ত আলোকিত হয়, মনুষ্যপুত্র আপনার দিনে সেইরূপ হইবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘কারণ বিদ্য়ুত্ চমকালে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত য়েমন আলো হয়ে যায়, মানবপুত্রের দিনে তিনি সেইরকম হবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ বিদ্যুৎ যেমন আকাশের নীচে এক দিক থেকে চমকালে, আকাশের নীচে অন্য দিক পর্যন্ত আলোকিত হয়, মানবপুত্র নিজের দিনে সেরূপ হবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা বিদ্যুৎ যেমন আকাশের নিচে এক দিক হইতে চমকাইলে আকাশের নিচে অন্যদিক পর্যন্ত আলোকিত হয়, মনুষ্যপুত্র আপনার দিনে সেইরূপ হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিদ্যুৎ চমকালে যেমন আকাশের একদিক থেকে অন্যদিক পর্যন্ত আলো হয়ে যায়, মনুষ্যপুত্রের আসা সেইভাবে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিদ্যুৎ চমকালে যেমন আকাশের একদিক থেকে অন্যদিক পর্যন্ত আলো হয়ে যায়, ইব্‌ন্তেআদমের আসা সেইভাবে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিদ্যুৎ ঝলকে যেমন আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উদ্ভাসিত হয়ে ওঠে, ঠিক তেমনি মানবপুত্রও তাঁর সেই দিনে উদ্ভাসিত হবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কারণ বিদ্যুত্ চমকালে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেমন আলো হয়ে যায়, মানবপুত্রের দিনে তিনি সেইরকম হবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ বিদ্যুৎ যেমন আকাশের নীচে এক দিক থেকে চমকালে, আকাশের নীচে অন্য দিক পর্যন্ত আলোকিত হয়, মনুষ্যপুত্র নিজের দিনের সেরূপ হবেন।