Luke 17:37 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁদেরকে বললেন, যেখানে লাশ, সেখানেই শকুন জুটবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা জিজ্ঞাসা করল, “কোথায় প্রভু?” তিনি বললেন, “যেখানে মৃতদেহ, শকুনের ঝাঁক সেখানেই জড়ো হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভু, কোথায়? তিনি তাঁহাদিগকে কহিলেন, যেখানে শব, সেখানেই শকুন যুটিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন অনুগামীরা তাঁকে জিজ্ঞেস করলেন, ‘প্রভু, কোথায় এমন হবে?’ যীশু তাদের বললেন, ‘য়েখানে শব, সেখানেই শকুন এসে জড়ো হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“হে প্রভু, কোথায়?” তিনি তাদের বললেন,” যেখানে মৃতদেহ, সেখানেই শকুন জড়ো হয়।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাঁহাদিগকে কহিলেন, যেখানে শব, সেখানেই শকুন যুটিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিষ্যেরা বললেন, “প্রভু, কোথায়?” উত্তরে যীশু বললেন, “মৃতদেহ যেখানে থাকে সেখানেই তো শকুন এসে জড়ো হয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাহাবীরা বললেন, “হুজুর, কোথায়?” জবাবে ঈসা বললেন, “লাশ যেখানে থাকে সেখানেই তো শকুন এসে জড়ো হয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁদের বললেন, যেখানে মৃতদেহ থাকবে সেখানেই শকুনের ঝাঁক এসে জুটবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অনুগামীরা তাঁকে জিজ্ঞেস করলেন, “প্রভু, কোথায় এমন হবে?” যীশু তাদের বললেন, “যেখানে শব, সেখানেই শকুন এসে জড়ো হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে প্রভু, কোথায়?” তিনি তাদের বললেন, “যেখানে মৃতদেহ, সেখানেই শকুন জড়ো হয়।”