Luke 17:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং তাকে কি বলবে না, ‘আমি কি খাব, তার আয়োজন কর এবং আমি যতক্ষণ ভোজন পান করি, ততক্ষণ কোমর বেঁধে আমার সেবা কর, তারপর তুমি ভোজন পান করবে’?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বরং, সে কি তাকে বলবেন না, ‘আমার খাবারের আয়োজন করো; আমি যতক্ষণ খাওয়াদাওয়া করব, আমার সেবাযত্ন করার জন্য প্রস্তুত থাকো, তারপর তুমি খাওয়াদাওয়া করতে পারো’?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং তাহাকে কি বলিবে না, ‘আমি কি খাইব, তাহার আয়োজন কর, এবং আমি যতক্ষণ ভোজন পান করি, ততক্ষণ কোমর বাঁধিয়া আমার সেবা কর, তাহার পর তুমি ভোজন পান করিবে’?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বরং তাকে কি বলবে না, ‘আমি কি খাব তার জোগাড় কর, আর আমি যতক্ষণ খাওযা-দাওযা করি, তুমি কোমরে গামছা জড়িয়ে আমার সেবা যত্ন কর, এরপর তুমি খাওযা-দাওযা করবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বরং তাকে কি বলবে না, ‘আমি কী খাব, তার আয়োজন কর, এবং আমি যতক্ষণ খাওয়া-দাওয়া করি, ততক্ষণ কোমর বেঁধে আমার সেবা-যত্ন কর, তার পর তুমি খাওয়া-দাওয়া করবে’?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং তাহাকে কি বলিবে না, ‘আমি কি খাইব, তাহার আয়োজন কর, এবং আমি যতক্ষণ ভোজন পান করি, ততক্ষণ কোমর বাঁধিয়া আমার সেবা কর, তাহার পর তুমি ভোজন পান করিবে’?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
না, তা বলবেন না, বরং বলবেন, ‘আমার খাওয়ার আয়োজন কর, আর আমি যতক্ষণ খাওয়া-দাওয়া করি ততক্ষণ কোমরে কাপড় জড়িয়ে আমার সেবা-যত্ন কর। তারপর তুমি খাওয়া-দাওয়া করবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
না, তা বলবেন না, বরং বলবেন, ‘আমার খাওয়ার আয়োজন কর, আর আমি যতক্ষণ খাওয়া-দাওয়া করি ততক্ষণ কোমরে কাপড় জড়িয়ে আমার সেবা-যত্ন কর। তারপর তুমি খাওয়া-দাওয়া করবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বরং সে তাকে বলবে, ‘আমার জন্য খাবার তৈরী কর এবং খাওয়া-দাওয়া শেষ না হওয়া পর্যন্ত কোমরে তোয়ালে জড়িয়ে আমাকে পরিবেশন কর, তারপর তুমি খেয়ো।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বরং তাকে কি বলবে না, ‘আমি কি খাব তার জোগাড় কর, আর আমি যতক্ষণ খাওয়া-দাওয়া করি, তুমি কোমরে গামছা জড়িয়ে আমার সেবা যত্ন কর, এরপর তুমি খাওয়া-দাওয়া করবে৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বরং তাকে কি বলবে না, আমি কি খাব, তার আয়োজন কর এবং আমি যতক্ষণ খাওয়া দাওয়া করি, ততক্ষণ কোমর বেঁধে আমার সেবাযত্ন কর, তারপর তুমি খাওয়া দাওয়া করবে?