Luke 18:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিরুৎসাহিত না হয়ে তাঁদের সব সময়ই যে মুনাজাত করা উচিত, এই বিষয়ে তিনি সাহাবীদের কাছে এই দৃষ্টান্তটি বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর যীশু এক রূপক কাহিনির মাধ্যমে তাঁর শিষ্যদের বোঝাতে চাইলেন, তাঁরা যেন সব সবময়ই প্রার্থনা করে, নিরাশ না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তাঁহাদিগকে এই ভাবের একটী দৃষ্টান্ত কহিলেন যে, তাঁহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নিরাশ না হয়ে তাদের য়ে সব সময় প্রার্থনা করা উচিত, তা বোঝাতে গিয়ে যীশু তাদের এই দৃষ্টান্তটি দিলেন,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনি তাদের এইরকম এক কাহিনি বললেন যে, তাদের সবসময় প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয় ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তাঁহাদিগকে এই ভাবের একটি দৃষ্টান্ত কহিলেন যে, তাঁহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিষ্যেরা যাতে সব সময় প্রার্থনা করে এবং নিরাশ না হয় সেই শিক্ষা দেবার জন্য যীশু তাঁদের এই উদাহরণ বললেন: “কোন এক শহরে একজন বিচারক ছিলেন। তিনি ঈশ্বরকে ভয় করতেন না এবং মানুষকেও গ্রাহ্য করতেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাহাবীরা যাতে সব সময় মুনাজাত করে এবং নিরাশ না হয় সেই শিক্ষা দেবার জন্য ঈসা তাঁদের এই উদাহরণটা বললেন: “কোন এক শহরে একজন বিচারক ছিলেন। তিনি আল্লাহ্কে ভয় করতেন না এবং মানুষকেও গ্রাহ্য করতেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তখন তাঁদের শিক্ষা দেবার জন্য এই উপাখ্যানটি বললেন যেন তাঁরার নিরুৎসাহ না হয়ে সব সময় প্রার্থনা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিরাশ না হয়ে তাদের যে সব সময় প্রার্থনা করা উচিত, তা বোঝাতে গিয়ে যীশু তাদের এই দৃষ্টান্তটি দিলেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি তাদের এই রকম এক গল্প বললেন যে, তাদের সবদিন প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়।