Luke 18:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি হুকুমগুলো জান, “জেনা করো না, খুন করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার পিতা-মাতাকে সমাদর কোরো”।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের আজ্ঞা তুমি নিশ্চয় জানো: ‘ব্যভিচার কোরো না, নরহত্যা কোরো না, চুরি কোরো না, মিথ্যা সাক্ষ্য দিয়ো না, তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আজ্ঞা সকল জান, “ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, মিথ্যাসাক্ষ্য দিও না, তোমার পিতামাতাকে সমাদর করিও।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি তো ঈশ্বরের সব আজ্ঞা জান, ব্যভিচার কোর না, নরহত্যা কোর না, চুরি কোর না, মিথ্যা সাক্ষী দিও না, তোমরা বাবা-মাকে সম্মান কোর৷”
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি শাস্ত্রের আদেশ সকল জান, “ব্যভিচার কর না, নরহত্যা কর না, চুরি কর না, মিথ্যা কথা বল না, তোমার পিতামাতা কে সম্মান কর।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আজ্ঞা সকল জান, “ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, মিথ্যাসাক্ষ্য দিও না, তোমার পিতামাতাকে সমাদর করিও”।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি তো আদেশগুলো জানেন, ‘ব্যভিচার কোরো না, খুন কোরো না, চুরি কোরো না, মিথ্যা সাক্ষ্য দিয়ো না, তোমার মা-বাবাকে সম্মান কোরো।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি তো হুকুমগুলো জানেন, ‘জেনা কোরো না, খুন কোরো না, চুরি কোরো না, মিথ্যা সাক্ষ্য দিয়ো না, তোমার পিতা-মাতাকে সম্মান কোরো।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের আজ্ঞাগুলি তুমি জানঃ ব্যভিচার করো না, নরহত্যা করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতামাতাকে সম্মান কর।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তো ঈশ্বরের সব আজ্ঞা জান, ব্যভিচার করো না, নরহত্যা করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষী দিও না, তোমরা বাবা-মাকে সম্মান করো৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি শাস্ত্রের আদেশ সকল জান, “ব্যভিচার কর না, মানুষ খুন কর না, চুরি কর না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার বাবা মাকে সম্মান করো।”