Luke 18:28 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন পিতর বললেন, দেখুন, আমাদের নিজেদের সবকিছু পরিত্যাগ করে আপনার অনুসারী হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতর তাঁকে বললেন, “আপনাকে অনুসরণ করার জন্য আমরা আমাদের সর্বস্ব ত্যাগ করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পিতর কহিলেন, দেখুন, আমরা যাহা যাহা নিজের, সে সকল পরিত্যাগ করিয়া আপনার পশ্চাদ্গামী হইয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন পিতর বললেন, ‘দেখুন, আমরা তো সব কিছু ছেড়ে ছুড়ে আপনার অনুসারী হয়েছি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন পিতর বললেন,” দেখুন, আমারা যা যা নিজের, সে সব ছেড়ে দিয়ে আপনার অনুগামী হয়েছি।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পিতর কহিলেন, দেখুন, আমরা যাহা যাহা নিজের, সেই সকল পরিত্যাগ করিয়া আপনার পশ্চাদ্গামী হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পিতর বললেন, “আমরা তো সব কিছু ছেড়ে দিয়ে আপনার শিষ্য হয়েছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পিতর বললেন, “আমরা তো সব কিছু ছেড়ে দিয়ে আপনার সাহাবী হয়েছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর তাঁকে বললেন, দেখুন, আমরা আমাদের ঘর-বাড়ি ছেড়ে আপনার অনুসরণ করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পিতর বললেন, “দেখুন, আমরা তো সব কিছু ছেড়ে ছুড়ে আপনার অনুসারী হয়েছি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পিতর তাঁকে বললেন, “দেখুন, আমারা যা আমাদের নিজের ছিল, সে সবকিছু ছেড়ে আপনার অনুসরণকারী হয়েছি।”