Luke 18:43 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সে তৎক্ষণাৎ দেখতে পেল এবং আল্লাহ্‌র গৌরব করতে করতে তাঁর পিছনে পিছনে গমন চললো। তা দেখে সকল লোক আল্লাহ্‌র প্রশংসা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখনই সে তার দৃষ্টিশক্তি লাভ করল ও ঈশ্বরের প্রশংসা করতে করতে যীশুকে অনুসরণ করল। এই দেখে সমস্ত লোকও ঈশ্বরের বন্দনা করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সে তৎক্ষণাৎ দেখিতে পাইল, এবং ঈশ্বরের গৌরব করিতে করিতে তাঁহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। তাহা দেখিয়া সকল লোক ঈশ্বরের স্তব করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সঙ্গে সঙ্গে সে দেখতে পেল আর ঈশ্বরের প্রশংসা করতে করতে যীশুর পেছনে পেছনে চলল৷ যাঁরা এই ঘটনা দেখল তারা ঈশ্বরের প্রশংসা করতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাতে সে তক্ষুনি দেখতে পেল, এবং ঈশ্বরের গৌরব করতে করতে তাঁর পিছন পিছন চলল। তা দেখে সব লোক ঈশ্বরের স্তব করল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সে তৎক্ষণাৎ দেখিতে পাইল, এবং ঈশ্বরের গৌরব করিতে করিতে তাঁহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। তাহা দেখিয়া সকল লোক ঈশ্বরের স্তব করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকটি তখনই দেখতে পেল এবং ঈশ্বরের গৌরব করতে করতে যীশুর পিছনে পিছনে চলল। এ দেখে সমস্ত লোক ঈশ্বরের প্রশংসা করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকটি তখনই দেখতে পেল এবং আল্লাহ্‌র প্রশংসা করতে করতে ঈসার পিছনে পিছনে চলল। এ দেখে সমস্ত লোক আল্লাহ্‌র প্রশংসা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঙ্গে সঙ্গে সে দৃষ্টিলাভ করল এবং ঈশ্বরের মহিমা কীর্তন করতে করতে তাঁর পিছন পিছন চলল। এই দেখে সমস্ত লোক ঈশ্বরের স্তুতি করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সঙ্গে সঙ্গে সে দেখতে পেল আর ঈশ্বরের প্রশংসা করতে করতে যীশুর পেছনে পেছনে চলল৷ যাঁরা এই ঘটনা দেখল তারা ঈশ্বরের প্রশংসা করতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সে তক্ষুনি দেখতে পেল এবং ঈশ্বরের গৌরব করতে করতে তাঁর পিছন পিছন চলল। তা দেখে সব লোক ঈশ্বরের স্তব করল।