Luke 18:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে যারা দিনরাত আল্লাহ্র কাছে কান্নাকাটি করে, আল্লাহ্ কি তাঁর সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন না, যদিও তিনি তাঁদের বিষয়ে ধৈর্য ধরে আছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে ঈশ্বরের যে মনোনীত জনেরা তাঁর কাছে দিবারাত্রি কান্নাকাটি করে, তাদের বিষয়ে তিনি কি ন্যায়বিচার করবেন না? তিনি কি তাদের দূরে সরিয়ে রাখবেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতীকার করিবেন না, যাহারা দিবারাত্র তাঁহার কাছে রোদন করে, যদিও তিনি তাহাদের বিষয়ে দীর্ঘসহিষ্ণু?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাহলে ঈশ্বর কি তাঁর মনোনীত লোকেরা, যাঁরা দিন-রাত তাঁকে ডাকছে, তারা য়েন ন্যায় বিচার পায় তা দেখবেন না? তিনি কি তাদের সাহায্য করতে অযথা দেরী করবেন?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে ঈশ্বর কি তাঁর সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন না, যারা দিনরাত তাঁর কাছে ক্রন্দন করে, যদিও তিনি তাদের বিষয়ে দীর্ঘসহিষ্ণু?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন না, যাহারা দিবারাত্র তাহার কাছে রোদন করে, যদিও তিনি তাঁহাদের বিষয়ে দীর্ঘসহিষ্ণু?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে যারা ঈশ্বরকে দিন রাত ডাকে, ঈশ্বর কি তাঁর সেই বাছাই-করা লোকদের পক্ষে ন্যায়বিচার করবেন না? তিনি কি তা করতে দেরি করবেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে যারা আল্লাহ্কে দিন রাত ডাকে, আল্লাহ্ কি তাঁর সেই বাছাই-করা বান্দাদের পক্ষে ন্যায়বিচার করবেন না? তিনি কি তা করতে দেরি করবেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে যারা ঈশ্বরের মনোনীত লোক, যারা দিনরাত তাঁর কাচে কাতর আবেদন জানাচ্ছে, তাদের বিষয়ে কি তিনি সুবিচার করবেন না? তিনি কি এই ব্যাপারে দেরী করবেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে ঈশ্বর কি তাঁর মনোনীত লোকেরা, যাঁরা দিন-রাত তাঁকে ডাকছে, তারা যেন ন্যায় বিচার পায় তা দেখবেন না? তিনি কি তাদের সাহায্য করতে অযথা দেরী করবেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে ঈশ্বর কি তাঁর সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন না, যারা দিন রাত তাঁর কাছে ক্রন্দন করে, যদিও তিনি তাদের বিষয়ে দীর্ঘসহিষ্ণু?