Luke 18:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা নিজেদের উপরে বিশ্বাস রাখতো, মনে করতো যে, তারাই ধার্মিক এবং অন্য সকলকে হেয় জ্ঞান করতো, এমন কয়েক জনকে তিনি এই দৃষ্টান্তটি বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিজেদের ধার্মিকতার প্রতি যাদের আস্থা ছিল ও অন্যদের যারা হীনদৃষ্টিতে দেখত, যীশু এই রূপক কাহিনিটি তাদের বললেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত, মনে করিত যে, তাহারাই ধার্ম্মিক, এবং অন্য সকলকে হেয়জ্ঞান করিত, এমন কএক জনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা নিজেদেরকে ধার্মিক মনে করত আর অন্যকে তুচ্ছ করত, তাদের উদ্দেশ্যে তিনি এই দৃষ্টান্তটি দিলেন,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যারা নিজেদের উপরে বিশ্বাস রাখত, মনে করত যে, তারাই ধার্মিক, এবং অন্য সবাইকে তুচ্ছ করত, এমন কয়েকজনকে তিনি এই কাহিনি বললেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত, মনে করিত যে, তাহারাই ধার্মিক, এবং অন্য সকলকে হেয় জ্ঞান করিত, এমন কয়েক জনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা নিজেদের ধার্মিক মনে করে অন্যদের তুচ্ছ করত তাদের শিক্ষা দেবার জন্য যীশু এই কথা বললেন:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা নিজেদের ধার্মিক মনে করে অন্যদের তুচ্ছ করত তাদের শিক্ষা দেবার জন্য ঈসা এই কথা বললেন:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা নিজেদের ধার্মিক বলে বিশ্বাস করত এবং অন্যদের তুচ্ছ জ্ঞান করত, তাদের উদ্দেশ্যে যীশু আর একটি উপাখ্যান বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাঁরা নিজেদের ধার্মিক মনে করত আর অন্যকে তুচ্ছ করত, তাদের উদ্দেশ্যে তিনি এই দৃষ্টান্তটি দিলেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা নিজেদের মনে করত যে তারাই ধার্মিক এবং অন্য সবাইকে তুচ্ছ করত, এমন কয়েকজনকে তিনি এই গল্প বললেন।