Luke 19:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ যা হারিয়ে গিয়েছিল, তার খোঁজ ও নাজাত করতে ইবনুল-ইনসান এসেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বস্তুত, যা হারিয়ে গিয়েছিল, তার অন্বেষণ ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র উপস্থিত হয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ যাহা হারাইয়া গিয়াছিল, তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ যা হারিয়ে গিয়েছিল তা খুঁজে বের করতে ও উদ্ধার করতেই মানবপুত্র এ জগতে এসেছেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যা হারিয়ে গিয়েছিল, তার খোঁজ ও পরিত্রান করতে মানবপুত্র এসেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যাহা হারাইয়া গিয়াছিল, তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে ও পাপ থেকে উদ্ধার করতেই মনুষ্যপুত্র এসেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা হারিয়ে গেছে তাদের তালাশ করতে ও নাজাত করতেই ইব্ন্তেআদম এসেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা হারিয়ে গেছে, মানবপুত্র তাদের সন্ধান ও উদ্ধার কররার জন্য এসেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ যা হারিয়ে গিয়েছিল তা খুঁজে বার করতে ও উদ্ধার করতেই মানবপুত্র এ জগতে এসেছেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যা হারিয়ে গিয়েছিল, তাকে খোঁজ ও উদ্ধার করতে মনুষ্যপুত্র এসেছেন।