Luke 19:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন, তারা এসব কথা শুনছিল, তখন তিনি একটি দৃষ্টান্তও বললেন, কারণ তিনি জেরুশালেমের কাছে উপস্থিত হয়েছিলেন; আর তারা অনুমান করছিল যে, আল্লাহ্র রাজ্যের প্রকাশ তখনই হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন একথা শুনছিল, তিনি তাদের একটি রূপক কাহিনি বললেন, কারণ তিনি জেরুশালেমের নিকটে এসে পড়েছিলেন এবং লোকেরা মনে করছিল, ঈশ্বরের রাজ্যের আবির্ভাব তখনই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তাহারা এই সকল কথা শুনিতেছিল, তখন তিনি একটী দৃষ্টান্তও কহিলেন, কারণ তিনি যিরূশালেমের নিকটে উপস্থিত হইয়াছিলেন; আর তাহারা অনুমান করিতেছিল যে, ঈশ্বরের রাজ্যের প্রকাশ তখনই হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু জেরুশালেমের কাছাকাছি এগিয়ে গেলে লোকদের ধারণা হল য়ে তখনই বুঝি ঈশ্বরের রাজ্য এসে পড়ল৷ তাই তিনি তাদের কাছে এই দৃষ্টান্তটি দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন তারা এইসব কথা শুনছিল, তখন তিনি একটি কাহিনিও বললেন, কারণ তিনি জিরুশালেমের কাছে এসেছিলেন; আর তারা অনুমান করছিল যে, ঈশ্বরের রাজ্যের প্রকাশ তখনই হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তাহারা এই সকল কথা শুনিতেছিল, তখন তিনি একটি দৃষ্টান্তও কহিলেন, কারণ তিনি যিরূশালেমের নিকটে উপস্থিত হইয়াছিলেন; আর তাহারা অনুমান করিতেছিল যে, ঈশ্বরের রাজ্যের প্রকাশ তখনই হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তখন যেখানে ছিলেন সেখান থেকে যিরূশালেম বেশী দূরে ছিল না, আর যারা তাঁর কথা শুনছিল তারা ভাবছিল ঈশ্বরের রাজ্য শ্রীঘ্রই প্রকাশ পাবে। তাই যীশু তাদের শিক্ষা দেবার জন্য এই কথা বললেন:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তখন যেখানে ছিলেন সেখান থেকে জেরুজালেম বেশী দূরে ছিল না, আর যারা তাঁর কথা শুনছিল তারা ভাবছিল আল্লাহ্র রাজ্য শীঘ্রই প্রকাশ পাবে। তাই ঈসা তাদের শিক্ষা দেবার জন্য এই কথা বললেন:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জনতা তাঁর এই সমস্ত কথা শুনছিল। তিনি তাদের কাছে আর একটি উপাখ্যান বলতে আরম্ভ করলেন। তিনি জেরুশালেমের কাছাকাছি এসে পড়েছিলেন তাই জনতা মনে করেছিল, অবিলম্বেই ঈশ্বরের রাজ্যের আবির্ভাব ঘটবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু জেরুশালেমের কাছাকাছি এগিয়ে গেলে লোকদের ধারণা হল যে তখনই বুঝি ঈশ্বরের রাজ্য এসে পড়ল৷ তাই তিনি তাদের কাছে এই দৃষ্টান্তটি দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তারা এই সব কথা শুনছিল, তখন তিনি একটি গল্পও বললেন, কারণ তিনি যিরুশালেমের কাছে এসেছিলেন; আর তারা অনুমান করছিল যে, ঈশ্বরের রাজ্যের প্রকাশ তখনই হবে।