Luke 19:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তিনি বললেন, ভদ্র-বংশীয় এক ব্যক্তি দূরদেশে গেলেন, অভিপ্রায় এই যে, নিজের জন্য রাজপদ নিয়ে ফিরে আসবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন, “সম্ভ্রান্ত বংশের এক ব্যক্তি এই উদ্দেশ্য নিয়ে কোনো এক সুদূর দেশে গেলেন যে রাজপদ লাভের পর স্বদেশে ফিরে আসবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তিনি কহিলেন, ভদ্রবংশীয় এক ব্যক্তি দূরদেশে গেলেন, অভিপ্রায় এই যে, আপনার জন্য রাজপদ লইয়া ফিরিয়া আসিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু বললেন, ‘একজন সম্ভ্রান্ত বংশের লোক রাজ পদ নিয়ে ফিরে আসার জন্য দূর দেশে যাত্রা করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব তিনি বললেন, ভদ্রবংশীয় এক ব্যক্তি রাজপদ ফিরিয়ে নিয়ে আসবেন বলে দুরদেশে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তিনি কহিলেন, ভদ্রবংশীয় এক ব্যক্তি দূরদেশে গেলেন, অভিপ্রায় এই যে, আপনার জন্য রাজপদ লইয়া ফিরিয়া আসিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“একজন উঁচু বংশের লোক রাজ-পদ নিয়ে ফিরে আসবেন বলে দূর দেশে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“একজন উঁচু বংশের লোক রাজ-পদ নিয়ে ফিরে আসবেন বলে দূর দেশে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্য যীশু বললেন, একজন অভিজাত ব্যক্তি রাজকীয় সনদ আনার জন্য দূরবর্তী কোন এক দেশে যাওয়ার উদ্যোগ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু বললেন, “একজন সম্ভ্রান্ত বংশের লোক রাজ পদ নিয়ে ফিরে আসার জন্য দূর দেশে যাত্রা করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তিনি বললেন, ভদ্রবংশীয় এক ব্যক্তি রাজ্য ফিরিয়ে নিয়ে আসবেন বলে দুরদেশে গেলেন।