Luke 19:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাকে বললেন, ধন্য! উত্তম গোলাম, তুমি অতি অল্প বিষয়ে বিশ্বস্ত হলে; এজন্য দশটি নগরের উপরে কর্তৃত্ব কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তার মনিব উত্তর দিলেন, ‘উত্তম দাস আমার, তুমি ভালোই করেছ। যেহেতু অত্যন্ত সামান্য বিষয়ে তুমি বিশ্বস্ততার পরিচয় দিয়েছ, সেজন্য তুমি দশটি নগরের দায়িত্ব গ্রহণ করো।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাকে কহিলেন, ধন্য! উত্তম দাস, তুমি অতি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে; এ জন্য দশ নগরের উপরে কর্ত্তৃত্ব কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন মনিব তাকে বললেন, ‘খুব ভাল করেছ, তুমি খুব ভাল কর্মচারী৷ তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত ছিলে তাই তোমাকে দশটি শহরের শাসক হিসেবে নিযোগ করা হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি তাকে বললেন, ধন্য! উত্তম দাস, তুমি অতি অল্প বিষয়ে বিশ্বস্ত হলে; এজন্য দশটা শহরের উপরে কর্তৃত্ব কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাকে কহিলেন, ধন্য! উত্তম দাস, তুমি অতি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে; এই জন্য দশ নগরের উপরে কর্তৃত্ব কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“রাজা তাকে বললেন, ‘বেশ করেছ। তুমি ভাল দাস। তুমি সামান্য বিষয়ে বিশ্বস্ত হয়েছ বলে আমি তোমাকে দশটা গ্রামের ভার দিলাম।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বাদশাহ্‌ তাকে বললেন, ‘শাবাশ! তুমি ভাল গোলাম। তুমি সামান্য বিষয়ে বিশ্বস্ত হয়েছ বলে আমি তোমাকে দশটা গ্রামের ভার দিলাম।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাকে বললেন, ‘বেশ করেছ, তুমি ভাল কর্মচারী। নিতান্ত সামান্য বিষয়ে তুমি বিশ্বস্ত হয়েছ, এইজন্য দশটি তালুকের ভার তোমায় দিলাম।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মনিব তাকে বললেন, ‘খুব ভাল করেছ, তুমি খুব ভাল কর্মচারী৷ তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত ছিলে তাই তোমাকে দশটি শহরের শাসক হিসেবে নিয়োগ করা হবে৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাকে বললেন, ধন্য! উত্তম দাস, তুমি অতি অল্প বিষয়ে বিশ্বস্ত হলে; এজন্য দশটা শহরের উপরে কর্তৃত্ব কর।