Luke 19:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আমার টাকা মহাজনদের কাছে রাখ নি কেন? তা করলে আমি এসে সুদের সঙ্গে তা আদায় করতে পরতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার অর্থ তুমি কেন মহাজনের কাছে রাখোনি, তাহলে ফিরে এসে আমি তা সুদসমেত আদায় করতে পারতাম?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে আমার টাকা পোদ্দারদের কাছে কেন রাখ নাই? তাহা করিলে আমি আসিয়া সুদের সহিত তাহা আদায় করিতাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তবে তুমি আমার টাকা কেন মহাজনদের কাছে জমা রাখনি? তাহলে তো আমি টাকার সুদটাও অন্ততঃ পেতাম৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে আমার টাকা পোদ্দারদের কাছে কেন রাখনি? তা করলে আমি এসে সুদের সাথে তা আদায় করতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে আমার টাকা পোদ্দারদের কাছে কেন রাখ নাই? তাহা করিলে আমি আসিয়া সুদের সহিত তাহা আদায় করিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে আমার টাকা তুই মহাজনের কাছে রাখলি না কেন? তাহলে তো আমি এসে টাকাটাও পেতাম এবং সংগে কিছু সুদও পেতাম।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে আমার টাকা তুই মহাজনের কাছে রাখলি না কেন? তাহলে তো আমি এসে টাকাটাও পেতাম এবং সংগে কিছু সুদও পেতাম।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে সেই মুদ্রা মহাজনের কাছে রেখে দিলি না কেন, তাহলে আমি এসে আমার অর্থ সুদ সমেত ফেরত পেতাম?’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে তুমি আমার টাকা কেন মহাজনদের কাছে জমা রাখনি? তাহলে তো আমি টাকার সুদটাও অন্তত পেতাম৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আমার টাকা পোদ্দারদের কাছে কেন রাখনি? তা করলে আমি এসে সুদের সাথে তা আদায় করতাম।