Luke 19:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যখন জৈতুন নামক পর্বতের পাশে অবস্থিত বৈৎফগী ও বৈথনিয়ার নিকটবর্তী হলেন, তখন তিনি দু’জন সাহাবীকে পাঠিয়ে দিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জলপাই পর্বত নামের পাহাড়ে, বেথফাগে ও বেথানি গ্রামের কাছে এসে তিনি তাঁর দুজন শিষ্যকে এই কথা বলে পাঠালেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যখন জৈতুন নামক পর্ব্বতের পার্শ্বস্থ বৈৎফগী ও বৈথনিয়ার নিকটবর্ত্তী হইলেন, তখন তিনি দুই জন শিষ্যকে পাঠাইয়া দিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি জৈতুন পর্বতের কাছে বৈত্‌ফগী ও বৈথনিযা গ্রামের কাছাকাছি এলে তাঁর দুজন শিষ্যকে বললেন,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যখন জৈতুন নামক পর্বতের পাশে বৈৎফগী ও বৈথনিয়ার কাছে আসলেন, তখন তিনি দুই জন শিষ্যকে পাঠিয়ে দিলেন, বললেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যখন জৈতুন নামক পর্বতের পার্শ্বস্থ বৈৎফগী ও বৈথনিয়ার নিকটবর্তী হইলেন, তখন তিনি দুই জন শিষ্যকে পাঠাইয়া দিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন তিনি জৈতুন পাহাড়ের গায়ে বৈৎফগী ও বৈথনিয়া গ্রামের কাছে আসলেন তখন তাঁর দু’জন শিষ্যকে এই বলে পাঠিয়ে দিলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন তিনি জৈতুন পাহাড়ের গায়ে বৈৎফগী ও বেথানিয়া গ্রামের কাছে আসলেন তখন তাঁর দু’জন সাহাবীকে এই বলে পাঠিয়ে দিলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অলিভ পর্বতে বেথফাগে ও বেথানির কাছাকাছি এসে তিনি তাঁর দুজন শিষ্যকে পাঠালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি জৈতুন পর্বতের কাছে বৈৎফগী ওবৈথনিয়া গ্রামের কাছাকাছি এলে তাঁর দুজন শিষ্যকে বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যখন জৈতুন নামক পর্বতের পাশে বৈৎফগী ও বৈথনিয়া গ্রামের কাছে আসলেন, তখন তিনি দুই জন শিষ্যকে পাঠিয়ে দিলেন, বললেন,