Luke 19:30 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বললেন, ঐ সম্মুখস্থ গ্রামে যাও; সেখানে প্রবেশ করামাত্র একটি গাধার বাচ্চা বাঁধা দেখতে পাবে, যাতে কোন মানুষ কখনও বসে নি; সেটি খুলে আন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা সামনের ওই গ্রামে যাও। সেখানে প্রবেশ করা মাত্র দেখতে পাবে যে একটি গর্দভশাবক বাঁধা আছে, যার উপরে কেউ কখনও বসেনি। সেটির বাঁধন খুলে এখানে নিয়ে এসো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বলিলেন, ঐ সম্মুখস্থ গ্রামে যাও; তথায় প্রবেশ করিবামাত্র একটী গর্দ্দভশাবক বাঁধা দেখিতে পাইবে, যাহাতে কোন মানুষ কখনও বসে নাই; সেটী খুলিয়া আন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তোমরা ঐ গ্রামে যাও৷ ঐ গ্রামে ঢোকার মুখেই একটা বাচ্চা গাধা বাঁধা আছে দেখবে, সেটার ওপর এর আগে কেউ কখনও বসেনি, সেটা খুলে এখানে নিয়ে এস৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঐ সামনের গ্রামে যাও, সেখানে প্রবেশ করামাত্র একটি গাধার বাচ্চাকে বাঁধা দেখতে পাবে, যাতে কোন মানুষ কখনও বসেনি; সেটি খুলে আন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বলিলেন, ঐ সম্মুখস্থ গ্রামে যাও; তথায় প্রবেশ করিবামাত্র একটি গর্দভশাবক বাঁধা দেখিতে পাইবে, যাহাতে কোন মানুষ কখনও বসে নাই; সেটি খুলিয়া আন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা সামনের ঐ গ্রামে যাও। সেখানে ঢুকবার সময় দেখতে পাবে একটা গাধার বাচ্চা বাঁধা আছে। ওর উপরে কেউ কখনও চড়ে নি। ওটা খুলে এখানে নিয়ে এস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা সামনের ঐ গ্রামে যাও। সেখানে ঢুকবার সময় দেখতে পাবে একটা গাধার বাচ্চা বাঁধা আছে। ওর উপরে কেউ কখনও চড়ে নি। ওটা খুলে এখানে নিয়ে এস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললেন, সামনের ঐ গ্রামটিতে যাও, সেখানে ঢুকেই দেখতে পাবে, একটি গর্দভ শাবক বাঁধা রয়েছে যার ওপর কেউ কোন দিন বসেনি। ওটি খুলে নিয়ে এস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা ঐ গ্রামে যাও৷ ঐ গ্রামে ঢোকার মুখেই একটা বাচ্চা গাধা বাঁধা আছে দেখবে, সেটার ওপর এর আগে কেউ কখনও বসেনি, সেটা খুলে এখানে নিয়ে এস৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বললেন, “তোমরা সামনের ঐ গ্রামে যাও; গ্রামে ঢোকা মাত্রই মুখে দেখবে একটি গাধার বাচ্চা বাঁধা আছে, যার ওপরে কোন মানুষ কখনও বসেনি; সেটাকে খুলে আন।