Luke 19:36 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যখন তিনি যেতে লাগলেন, লোকেরা নিজ নিজ কাপড় পথে পেতে দিতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর যাওয়ার পথের উপর জনসাধারণ তাদের পোশাক বিছিয়ে দিতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যখন তিনি যাইতে লাগিলেন, লোকেরা আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি যখন যাচ্ছিলেন, তখন লোকেরা যাত্রা পথে নিজেদের জামা-চাদর বিছিয়ে দিচ্ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যখন তিনি যেতে লাগলেন, লোকেরা নিজের নিজের কাপড় রাস্তায় পেতে দিতে লাগল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যখন তিনি যাইতে লাগিলেন, লোকেরা আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যখন যাচ্ছিলেন তখন লোকেরা নিজেদের গায়ের চাদর পথে বিছিয়ে দিতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যখন যাচ্ছিলেন তখন লোকেরা নিজেদের গায়ের চাদর পথে বিছিয়ে দিতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাধায় চড়ে এগিয়ে চললেন যীশু, আর লোকে পথের ওপর নিজেদের জামা বিছিয়ে দিতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি যখন যাচ্ছিলেন, তখন লোকেরা যাত্রা পথে নিজেদের জামা-চাদর বিছিয়ে দিচ্ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যখন তিনি যেতে লাগলেন, লোকেরা নিজের নিজের কাপড় রাস্তায় পেতে দিল।