Luke 19:38 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
“ধন্য সেই বাদশাহ্, যিনি প্রভুর নামে আসছেন; বেহেশতে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ধন্য সেই রাজাধিরাজ, যিনি আসছেন প্রভুরই নামে।” “স্বর্গলোকে শান্তি, আর ঊর্ধ্বতমলোকে মহিমা হোক!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“ধন্য সেই রাজা, যিনি প্রভুর নামে আসিতেছেন; স্বর্গে শান্তি এবং ঊর্দ্ধলোকে মহিমা।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘ধন্য! সেই রাজা যিনি প্রভুর নামে আসছেন!’ গীতসংহিতা 118:26
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“ধন্য সেই রাজা, যিনি প্রভুর নামে আসছেন; স্বর্গে শান্তি এবং উর্দ্ধলোকে মহিমা।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
“ধন্য সেই রাজা, যিনি প্রভুর নামে আসিতেছেন; স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“প্রভুর নামে যে রাজা আসছেন তাঁর গৌরব হোক! স্বর্গেই শান্তি, আর সেখানে ঈশ্বরের মহিমা প্রকাশিত।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মাবুদের নামে যে বাদশাহ্ আসছেন তাঁর প্রশংসা হোক! বেহেশতেই শান্তি, আর সেখানে আল্লাহ্র মহিমা প্রকাশিত।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বলতে লাগলেন, ধন্য রাজন, প্রভুর প্রতিনিধিরূপে যিনি আসছেন —স্বর্গলোকে শান্তি ও পরাৎপরের মহিমা হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘ধন্য! সেই রাজা যিনি প্রভুর নামে আসছেন!’ স্বর্গে শান্তি ও ঈশ্বরের মহিমা হোক্্!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“ধন্য সেই রাজা, যিনি প্রভুর নামে আসছেন,; স্বর্গে শান্তি এবং উর্ধলোকে মহিমা।”