Luke 19:39 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লোকদের মধ্য থেকে কয়েক জন ফরীশী তাঁকে বললো, হুজুর, আপনার সাহাবীদেরকে ধমক দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকদের মধ্য থেকে কয়েকজন ফরিশী যীশুকে বলল, “গুরুমহাশয়, আপনার শিষ্যদের ধমক দিন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লোকসমূহের মধ্য হইতে কএক জন ফরীশী তাঁহাকে কহিল, গুরো, আপনার শিষ্যদিগকে ধমক্ দিউন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই ভীড়ের মধ্য থেকে কয়েকজন ফরীশী যীশুকে বলল, ‘গুরু, আপনার অনুগামীদের ধমক্ দিন!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন লোকদের মধ্যে থেকে কয়েক জন ফরীশী তাঁকে বলল, গুরু, আপনার শিষ্যদের ধমক দিন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লোকসমূহের মধ্য হইতে কয়েক জন ফরীশী তাঁহাকে কহিল, গুরু, আপনার শিষ্যদিগকে ধমক্ দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরীশী যীশুকে বললেন, “গুরু, আপনার শিষ্যদের চুপ করতে বলুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরীশী ঈসাকে বললেন, “হুজুর, আপনার সাহাবীদের চুপ করতে বলুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভীড়ের মধ্যে থেকে কয়েকজন ফরিশী তাঁকে বললেন, গুরুদেব, আপনার শিষ্যদের ধমক দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ভীড়ের মধ্য থেকে কয়েকজন ফরীশী যীশুকে বলল, “গুরু, আপনার অনুগামীদের ধমক্ দিন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লোকদের মধ্যে থেকে কয়েক জন ফরীশী তাঁকে বলল, গুরু, আপনার শিষ্যদের ধমক দিন।