Luke 19:44 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার সন্তানদেরকে ভূমিসাৎ করবে, তোমার মধ্যে পাথরের উপরে পাথর থাকতে দেবে না; কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি চিনে নাও নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমাকে ও তোমার চার দেওয়ালের মধ্যবর্তী সন্তানদের ভূমিসাৎ করবে। তারা একটি পাথরের উপর অন্য পাথর রাখবে না। কারণ তোমার কাছে ঈশ্বরের আগমনকালকে তুমি চিনতে পারোনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তোমাকে ও তোমার মধ্যবর্ত্তী তোমার বৎসগণকে ভূমিসাৎ করিবে, তোমার মধ্যে প্রস্তরের উপরে প্রস্তর থাকিতে দিবে না; কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি বুঝ নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা তোমাকে ও তোমার সন্তানদের ধ্বংস করবে৷ তোমার প্রাচীরের একটা পাথরের ওপর আর একটা পাথর থাকতে দেবে না, কারণ তোমার তত্ত্বাবধানের জন্য ঈশ্বর য়ে তোমার কাছে এলেন, এ তুমি বুঝলে না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার লোকদের ভূমিসাৎ করবে, তোমার মধ্যে পাথরের উপরে পাথর থাকতে দেবে না; কারণ তোমার ঈশ্বরের আগমনের সময় তুমি বোঝো নি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার বৎসগণকে ভূমিসাৎ করিবে, তোমার মধ্যে প্রস্তরের উপরে প্রস্তর থাকিতে দিবে না; কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি বুঝ নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তোমাকে ও তোমার ভিতরের সমস্ত লোকদের ধরে মাটিতে আছাড় মারবে এবং একটা পাথরের উপরে আর একটা পাথর রাখবে না, কারণ ঈশ্বর যে সময়ে তোমার দিকে মনোযোগ দিয়েছিলেন সেই সময়টা তুমি চিনে নাও নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তোমাকে ও তোমার ভিতরের সমস্ত লোকদের ধরে মাটিতে আছাড় মারবে এবং একটা পাথরের উপরে আর একটা পাথর রাখবে না, কারণ আল্লাহ্ যে সময়ে তোমার দিকে মনোযোগ দিয়েছিলেন সেই সময়টা তুমি চিনে নাও নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাকে ও তোমার দেওয়ালের বেষ্টনীর মধ্যে তোমার যত সন্তান আছে, সবাইকে তারা ধ্বংস করে ফেলবে। তোমার একটি পাথরের উপর আর একটি পাথর তারা রাখবে না। কারণ ঈশ্বরের অনুগ্রহ যখন তোমার কাছে এসেছিল, তখন তুমি তা গ্রাহ্য করনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তোমাকে ও তোমার সন্তানদের ধ্বংস করবে৷ তোমার প্রাচীরের একটা পাথরের ওপর আর একটা পাথর থাকতে দেবে না, কারণ তোমার তত্ত্বাবধানের জন্য ঈশ্বরযে তোমার কাছে এলেন, এ তুমি বুঝলে না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার সন্তানদের ভূমিসাৎ করবে, তোমার মধ্যে পাথরের উপরে পাথর থাকতে দেবে না; কারণ তোমার ঈশ্বরের তত্ত্বাবধানের দিন তুমি বোঝোনি।