Luke 19:46 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদেরকে বললেন, লেখা আছে, “আমার গৃহ মুনাজাতের গৃহ হবে,” কিন্তু তোমরা তা “দস্যুদের গহ্বর” করে তুলেছ।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের বললেন, “এরকম লেখা আছে, ‘আমার গৃহ হবে প্রার্থনার গৃহ,’ কিন্তু তোমরা একে দস্যুদের গহ্বরে পরিণত করেছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদিগকে কহিলেন, লেখা আছে, “আমার গৃহ প্রার্থনা-গৃহ হইবে,” কিন্তু তোমরা ইহা “দস্যুগণের গহ্বর” করিয়া তুলিয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি তাদের বললেন, ‘শাস্ত্রে লেখা আছে, ‘আমার গৃহ হবে প্রার্থনার গৃহ৷’ কিন্তুতোমরা এটাকে ডাকাতদের আড্ডাখানায় পরিণত করেছ৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাহাদের বললেন, লেখা আছে, “আমার গৃহ প্রার্থনা-গৃহ হবে,” কিন্তু তোমরা এটা “ডাকাতদের আড্ডাখানা” করে তুলেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদিগকে কহিলেন, লেখা আছে, “আমার গৃহ প্রার্থনা-গৃহ হইবে,” কিন্তু তোমরা ইহা “দস্যুগণের গহ্বর” করিয়া তুলিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সেই ব্যবসায়ীদের বললেন, “পবিত্র শাস্ত্রে লেখা আছে, ‘আমার ঘর প্রার্থনার ঘর হবে,’ কিন্তু তোমরা তা ডাকাতের আড্ডাখানা করে তুলেছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সেই ব্যবসায়ীদের বললেন, “পাক-কিতাবে লেখা আছে, ‘আমার ঘর মুনাজাতের ঘর হবে,’ কিন্তু তোমরা তা ডাকাতের আড্ডাখানা করে তুলেছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্ত্রে লেখা আছে, ‘আমার ভবন হবে প্রার্থনাভবন, কিন্তু তোমরা একে করে তুলেছ দস্যুর আস্তানা।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাদের বললেন, “শাস্ত্রে লেখা আছে, ‘আমার গৃহ হবে প্রার্থনার গৃহ৷’ কিন্তু তোমরা এটাকে ‘ডাকাতদের আড্ডাখানায়’ পরিণত করেছ৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাহাদের বললেন, লেখা আছে, “আমার ঘরকে প্রার্থনার ঘর বলা হবে,” কিন্তু তোমরা এটাকে “ডাকাতদের গুহায় পরিণত করেছো”।