Luke 19:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সে শীঘ্র নেমে আসল এবং আনন্দের সঙ্গে তাঁর মেহমানদারী করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সে তখনই নেমে এসে সানন্দে তাঁকে স্বাগত জানাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল, এবং আনন্দের সহিত তাঁহার আতিথ্য করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সক্কেয় তাড়াতাড়ি নেমে এসে মহানন্দে যীশুকে তার বাড়িতে নিয়ে গিয়ে অভ্য়র্থনা জানাল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাতে সে শীঘ্র নেমে আসল, এবং আনন্দের সাথে তাঁর আতিথ্য করল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল, এবং আনন্দের সহিত তাঁহার আতিথ্য করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সক্কেয় তাড়াতাড়ি নেমে আসলেন এবং আনন্দের সংগে যীশুকে গ্রহণ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সক্কেয় তাড়াতাড়ি নেমে আসলেন এবং আনন্দের সংগে ঈসাকে গ্রহণ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সক্কেয় তাড়াতাড়ি নিচে নেমে এসে সানন্দে তাঁকে স্বাগত জানাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সক্কেয় তাড়াতাড়ি নেমে এসে মহানন্দে যীশুকে তার বাড়িতে নিয়ে গিয়ে অভ্যর্থনা জানাল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সে শীঘ্র নেমে আসল এবং আনন্দের সাথে তাঁর আতিথ্য করল।