Luke 2:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে সম্রাট অগাস্টাসের এই হুকুম বের হল যে, সারা দুনিয়ার লোকের নাম লেখাতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময়, সম্রাট অগাস্টাস, এক হুকুম জারি করলেন যে, সমগ্র রোমীয় জগতে লোকগণনা করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে আগস্ত কৈসরের এই আদেশ বাহির হইল যে, সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় আগস্ত কৈসর হুকুম জারি করলেন য়ে, রোম সাম্রাজ্যের সব জায়গায় লোক গণনা করা হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই সময়ে আগস্ত কৈসর এই আদেশ দিলেন যেন, সমস্ত রোম সাম্রাজ্যে লোক গণনা করা হয় ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে আগস্ত কৈসরের এই আদেশ বাহির হইল যে, সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময়ে সম্রাট আগস্ত কৈসর তাঁর রাজ্যের সব লোকদের নাম লেখাবার আদেশ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময়ে সম্রাট অগাস্টাস সিজার তাঁর রাজ্যের সব লোকদের নাম লেখাবার হুকুম দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় রোমসম্রাট অগাষ্টাস সীজার ঘোষণা করলেন যে তাঁর সাম্রাজ্যের সমস্ত প্রজাকে নিজেদের নাম তালিকাভুক্ত করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় আগস্ত কৈসর হুকুম জারি করলেন যে, রোম সাম্রাজ্যের সব জায়গায় লোক গণনা করা হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের আগস্ত কৈসর এই নির্দেশ দিলেন যেন, সমস্ত রোম সাম্রাজ্যে লোক গণনা করা হয়।