Luke 2:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আজ দাউদের নগরে তোমাদের জন্য নাজাতদাতা জন্মেছেন; তিনি মসীহ্‌, প্রভু।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজ দাউদের নগরে তোমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন, তিনি খ্রীষ্ট প্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ অদ্য দায়ূদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্ত্তা জন্মিয়াছেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ রাজা দাযূদের নগরে আজ তোমাদের জন্য একজন ত্রাণকর্তার জন্ম হয়েছে৷ তিনি খ্রীষ্ট প্রভু৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আজ দায়ূদের শহরে তোমাদের জন্য মুক্তিদাতা জন্ম গ্রহণ করেছেন, তিনি খ্রীষ্ট প্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ অদ্য দায়ূদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন; তিনি খ্রীষ্ট প্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজ দায়ূদের গ্রামে তোমাদের উদ্ধারকর্তা জন্মেছেন। তিনিই মশীহ, তিনিই প্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজ দাউদের গ্রামে তোমাদের নাজাতদাতা জন্মেছেন। তিনিই মসীহ্‌, তিনিই প্রভু।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের আদি নিবাস বেথলেহেম নগরে তেমাদের জন্য এক পরিত্রাতা জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন প্রভু খ্রীষ্ট,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ রাজা দায়ূদের নগরে আজ তোমাদের জন্য একজন ত্রাণকর্তার জন্ম হয়েছে৷ তিনি খ্রীষ্ট প্রভু৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আজ দায়ূদের শহরে তোমাদের জন্য মুক্তিদাতা জন্মগ্রহণ করেছেন, তিনি খ্রীষ্ট প্রভু।