Luke 2:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের কাছে এ-ই হল তার চিহ্ন— তোমরা দেখতে পাবে একটি শিশু কাপড়ে জড়ানো ও যাবপাত্রে শোয়ানো রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের কাছে এই হবে চিহ্ন: তোমরা কাপড়ে জড়ানো এক শিশুকে জাবপাত্রে শুইয়ে রাখা অবস্থায় দেখতে পাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি খ্রীষ্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে, একটী শিশু কাপড়ে জড়ান ও যাবপাত্রে শয়ান রহিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর তোমাদের জন্য এই চিহ্ন রইল, তোমরা দেখবে একটি শিশুকে কাপড়ে জড়িয়ে একটা জাবনা খাবার পাত্রে শুইয়ে রাখা হয়েছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমাদের জন্য এটাই চিহ্ন, তোমরা দেখতে পাবে, একটি শিশু কাপড়ে জড়ানো ও যাবপাত্রে শোয়ানো আছে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে, একটি শিশু কাপড়ে জড়ান ও যাবপাত্রে শোওয়ান রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা যে সত্যি তোমাদের কাছে তার চিহ্ন হল এই- তোমরা কাপড়ে জড়ানো এবং যাবপাত্রে শোওয়ানো একটি শিশুকে দেখতে পাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা যে সত্যি তোমাদের কাছে তার চিহ্ন হল এই- তোমরা কাপড়ে জড়ানো এবং যাবপাত্রে শোয়ানো একটি শিশুকে দেখতে পাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি গোয়াল ঘরে জাবপাত্রে কাপড়ে জড়িয়ে তাঁকে শুইয়ে রাখা হয়েছে —এই চিহ্ন দেখেই তোমরা তাঁকে চিনতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তোমাদের জন্য এই চিহ্ন রইল, তোমরা দেখবে একটি শিশুকে কাপড়ে জড়িয়ে একটা জাবনা খাবার পাত্রে শুইয়ে রাখা হয়েছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমাদের জন্য এটাই চিহ্ন, তোমরা দেখতে পাবে, একটি শিশু কাপড়ে জড়ানো ও যাবপাত্রে শোয়ানো আছে।”