Luke 2:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হঠাৎ বেহেশতী বাহিনীর একটি বড় দল ঐ ফেরেশতার সঙ্গী হয়ে আল্লাহ্‌র প্রশংসা-গান করতে করতে বলতে লাগলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হঠাৎই বিশাল এক স্বর্গীয় দূতবাহিনী ওই দূতের সঙ্গে সম্মিলিত হয়ে ঈশ্বরের বন্দনা করে বলতে লাগলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ঐ দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তবগান করিতে করিতে কহিতে লাগিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় হঠাত্ স্বর্গীয় বাহিনীর এক বিরাট দল ঐ স্বর্গদূতদের সঙ্গে য়োগ দিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে বললেন,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর একটি বড় দল সেই দূতের সঙ্গী হয়ে এবং ঈশ্বরের স্তবগান করতে করতে বললেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ঐ দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তব গান করিতে করিতে কহিতে লাগিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সময় সেই স্বর্গদূতের সংগে হঠাৎ সেখানে আরও অনেক স্বর্গদূতকে দেখা গেল। তাঁরা ঈশ্বরের প্রশংসা করে বলতে লাগলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সময় সেই ফেরেশতার সংগে হঠাৎ সেখানে আরও অনেক ফেরেশতাকে দেখা গেল। তাঁরা আল্লাহ্‌র প্রশংসা করে বলতে লাগলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দূতের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সহসা স্বর্গদূতের বিশাল এক বাহিনী এসে তাঁর সঙ্গে যোগ দিয়ে ঈশ্বরের জয়গান করতে লাগলেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় হঠাৎ‌ স্বর্গীয় বাহিনীর এক বিরাট দল ঐ স্বর্গদূতদের সঙ্গে যোগ দিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর একটি বড় দল সেই দূতের সঙ্গী হয়ে এবং ঈশ্বরের স্তবগান করতে করতে বললেন,