Luke 2:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঊর্ধ্বলোকে আল্লাহ্র মহিমা, দুনিয়াতে [তাঁর] প্রীতিপাত্র মানুষের মধ্যে শান্তি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ঊর্ধ্বতমলোকে ঈশ্বরের মহিমা, আর পৃথিবীতে তাঁর প্রীতির পাত্র সব মানুষের মাঝে শান্তি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঊর্দ্ধলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে [তাঁহার] প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘স্বর্গে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাঁর প্রীতির পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“স্বর্গে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাঁর প্রিয়জনদের মধ্যে শান্তি হোক।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে [তাঁহার] প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“স্বর্গে ঈশ্বরের গৌরব হোক, পৃথিবীতে যাদের উপর তিনি সন্তুষ্ট তাদের শান্তি হোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বেহেশতে আল্লাহ্র প্রশংসা হোক, দুনিয়াতে যাদের উপর তিনি সন্তুষ্ট তাদের শান্তি হোক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমামর্ত্যলোকে তাঁর প্রীতিভাজনমানবের মাঝে বিরাজ করুক শান্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“স্বর্গে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাঁর প্রীতির পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“উর্ধে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাঁর প্রিয়জনদের মধ্যে শান্তি হোক।”