Luke 2:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে যত লোক ভেড়ার রাখালদের মুখে ঐ সব কথা শুনলো, সকলে এসব বিষয়ে আশ্চর্য জ্ঞান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা মেষপালকদের এই কথা শুনল, তারা সবাই হতচকিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যত লোক মেষপালকগণের মুখে ঐ সব কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য্য জ্ঞান করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মেষপালকদের মুখে ঐ কথা যাঁরা শুনল তারা সকলে আশ্চর্য হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং যত লোক মেষপালকদের মুখে ঐ সব কথা শুনলো, সবাই খুবই আশ্চর্য বোধ করলো ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যত লোক মেষপালকগণের মুখে ঐ সব কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাখালদের কথা শুনে সবাই আশ্চর্য হল;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাখালদের কথা শুনে সবাই আশ্চর্য হল;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেষপালকদের কথা যারা শুনল তারা সকলেই খুব অবাক হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেষপালকদের মুখে ঐ কথা যারা শুনল তারা সকলে আশ্চর্য্য হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যত লোক মেষপালকদের মুখে ঐ সব কথা শুনল, সবাই খুবই আশ্চর্য্য বোধ করলো।