Luke 2:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেন কোরবানী দান করেন, যেমন প্রভুর শরীয়তে উক্ত হয়েছে, ‘এক জোড়া ঘুঘু কিংবা দু’টি কবুতরের বাচ্চা।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভুর বিধান অনুযায়ী তারা যেন “এক জোড়া ঘুঘু পাখি বা দুটি কপোতশাবক” বলির জন্য উৎসর্গ করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যেন বলি উৎসর্গ করেন, যেমন প্রভুর ব্যবস্থায় উক্ত হইয়াছে, ‘এক যোড়া ঘুঘু কিম্বা দুই কপোতশাবক’।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর প্রভুর বিধি-ব্যবস্থা অনুসারে, ‘এক জোড়া ঘুঘু অথবা দুটি পায়রার বাচ্চা উত্‌সর্গ করতে হবে৷’৷ সুতরাং য়োষেফ এবং মরিয়ম সেইমত কাজ করবার জন্য জেরুশালেমে গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যেন বলি উৎসর্গ করেন, যেমন প্রভুর ব্যবস্থায় লেখা আছে, 'এক জোড়া ঘুঘু কিংবা দুটো পায়রা শাবক ।'
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যেন বলি উৎসর্গ করেন, যেমন প্রভুর ব্যবস্থায় উক্ত হইয়াছে, ‘এক জোড়া ঘুঘু কিম্বা দুই কপোতশাবক।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়াও “এক জোড়া ঘুঘু কিংবা দু’টা কবুতরের বাচ্চা” উৎসর্গ করবার কথা যেমন প্রভুর আইন-কানুনে লেখা আছে সেইভাবে তাঁরা তা উৎসর্গ করতে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়াও “এক জোড়া ঘুঘু কিংবা দু’টা কবুতরের বাচ্চা” কোরবানী দেবার কথা যেমন মাবুদের শরীয়তে লেখা আছে সেইভাবে তাঁরা তা কোরবানী দিতে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সঙ্গে বিধান অনুযায়ী ‘এক জোড়া ঘুঘু অথবা এক জোড়া কপোত শাবক’ বলিরূপে উৎসর্গ করার জন্য সেখানে নিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর প্রভুর বিধি-ব্যবস্থা অনুসারে, “এক জোড়া ঘুঘু অথবা দুটি পায়রার বাচ্চা উৎসর্গ করতে হবে৷” সুতরাং যোষেফ এবং মরিয়ম সেইমত কাজ করবার জন্য জেরুশালেমে গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যেন বলি উৎসর্গ করেন, যেমন প্রভুর ব্যবস্থায় লেখা আছে, এক জোড়া ঘুঘু কিংবা দুটি পায়রা শাবক।