Luke 2:35 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
—আর তোমার নিজের প্রাণও তলোয়ারে বিদ্ধ হবে— যেন অনেক হৃদয়ের চিন্তা প্রকাশিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফলে অনেকের হৃদয় হবে উদ্ঘাটিত; আর একটি তরোয়াল তোমারও প্রাণকে বিদ্ধ করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—আর তোমার নিজের প্রাণও খড়্গে বিদ্ধ হইবে,— যেন অনেক হৃদয়ের চিন্তা প্রকাশিত হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এতে বহু লোকের হৃদয়ের গোপন চিন্তা প্রকাশ হয়ে পড়বে৷ যা যা ঘটবে তাতে তোমার হৃদয় বিদীর্ণ হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমার নিজের প্রাণও তলোয়ারে বিদ্ধ হবে (বা তুমি অনেক দুঃখ পাবে), যেন অনেকের হৃদয়ের চিন্তা প্রকাশ হয় ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার নিজের প্রাণও খড়্গে বিদ্ধ হইবে যেন অনেক হৃদয়ের চিন্তা প্রকাশিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তাতে তাদের মনের চিন্তা প্রকাশ হয়ে পড়বে। এছাড়া ছোরার আঘাতের মত দুঃখ তোমার অন্তরকে বিঁধবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তাতে তাদের মনের চিন্তা প্রকাশ হয়ে পড়বে। এছাড়া ছোরার আঘাতের মত দুঃখ তোমার দিলকে বিঁধবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফলে অনেকের গোপন মনোভাব হবে উদ্ঘাটিত এবং তীব্র দুঃখের শাণিত খড়্গাগাতে তোমার হৃদয় হবে বিদ্ধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এতে বহু লোকের হৃদয়ের গোপন চিন্তা প্রকাশ হয়ে পড়বে৷ যা যা ঘটবে তাতে তোমার হৃদয় বিদীর্ণ হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন অনেকের হৃদয়ের চিন্তা প্রকাশ হয়। আর তোমার নিজের প্রাণও তলোয়ারে বিদ্ধ হবে,”