Luke 2:43 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং ঈদের সময় সমাপ্ত করে যখন ফিরে আসছিলেন, তখন বালক ঈসা জেরুশালেমে রয়ে গেলেন; আর তাঁর পিতা-মাতা তা জানতেন না,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পর্ব শেষে তাঁর বাবা-মা যখন ঘরে ফিরে আসছিলেন, কিশোর যীশু জেরুশালেমে রয়ে গেলেন, কিন্তু এ বিষয়ে তাঁরা কিছুই জানতে পারলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং পর্ব্বের সময় সমাপ্ত করিয়া যখন ফিরিয়া আসিতেছিলেন, তখন বালক যীশু যিরূশালেমে রহিলেন; আর তাঁহার পিতামাতা তাহা জানিতেন না,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পর্বের শেষে তাঁরা যখন বাড়ি ফিরছিলেন, তখন বালক যীশু জেরুশালেমেই রয়ে গেলেন, এবিষয়ে তাঁর মা-বাবা কিছুই জানতে পারলেন না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং পর্ব্ব শেষ করে যখন তাঁরা ফিরে আসছিলেন, তখন বালক যীশু জেরুশালেমে থেকে গেলেন, আর তার মা বাবা সেটা জানতে পারলেন না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং পর্বের সময় সমাপ্ত করিয়া যখন ফিরিয়া আসিতেছিলেন, তখন বালক যীশু যিরূশালেমে রহিলেন; আর তাঁহার পিতামাতা তাহা জানিতেন না,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পর্বের শেষে তাঁরা যখন বাড়ী ফিরছিলেন তখন যীশু যিরূশালেমেই থেকে গেলেন। তাঁর মা-বাবা কিন্তু সেই কথা জানতেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈদের শেষে তাঁরা যখন বাড়ী ফিরছিলেন তখন ঈসা জেরুজালেমেই থেকে গেলেন। তাঁর মা-বাবা কিন্তু সেই কথা জানতেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পর্ব শেষ হয়ে গেলে যখন তাঁরা ফিরে আসছেন, যীশু তখন থেকে গেলেন মন্দিরের মধ্যে। এ কথা তাঁর পিতামাতা জানতেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পর্বের শেষে তাঁরা যখন বাড়ি ফিরছিলেন, তখন বালক যীশু জেরুশালেমেই রয়ে গেলেন, এবিষয়ে তাঁর মা-বাবা কিছুই জানতে পারলেন না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং পর্ব শেষ করে যখন তাঁরা ফিরে আসছিলেন, তখন বালক যীশু যিরুশালেমে থেকে গেলেন, আর তার মা বাবা সেটা জানতে পারলেন না,