Luke 2:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রভুর এক জন ফেরেশতা তাদের কাছে এসে দাঁড়ালেন এবং প্রভুর মহিমা তাদের চারদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল; তাতে তারা ভীষণ ভয় পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভুর এক দূত তাদের সামনে আবির্ভূত হলেন, ও প্রভুর প্রতাপ তাদের চারপাশে উজ্জ্বল হওয়ায় তারা ভীতচকিত হয়ে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন, এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল; তাহাতে তাহারা অতিশয় ভীত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এমন সময় প্রভুর এক স্বর্গদূত তাদের সামনে উপস্থিত হলে প্রভুর মহিমা চারদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল৷ এই দেখে মেষপালকরা খুব ভয় পেয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর প্রভুর এক দূত এসে তাদের সামনে দাঁড়ালেন এবং প্রভুর প্রতাপ তাদের চারিদিকে উজ্জ্বল আলোর মত ছড়িয়ে পড়ল; আর তারা খুবই ভয় পেল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন, এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল; তাহাতে তাহারা অতিশয় ভীত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন সময় প্রভুর একজন দূত হঠাৎ তাদের সামনে উপস্থিত হলেন। তখন প্রভুর মহিমা তাদের চারদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল। এতে রাখালেরা খুব ভয় পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন সময় মাবুদের একজন ফেরেশতা হঠাৎ তাদের সামনে উপস্থিত হলেন। তখন মাবুদের মহিমা তাদের চারদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল। এতে রাখালেরা খুব ভয় পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন সময় সহসা প্রভুর এক দূত তাদের সামনে আবির্ভূত হলেন। প্রভুর আলোক-দীপ্ত মহিমায় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক। ভীষণ ভয় পেয়ে গেল তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমন সময় প্রভুর এক স্বর্গদূত তাদের সামনে উপস্থিত হলে প্রভুর মহিমা চারদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল৷ এই দেখে মেষপালকরা খুব ভয় পেয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হঠাত প্রভুর এক দূত এসে তাদের সামনে দাঁড়ালেন এবং প্রভুর প্রতাপ তাদের চারিদিকে উজ্জ্বল আলোর মত ছড়িয়ে পড়ল; আর তারা খুবই ভয় পেল।