Luke 20:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক দিন তিনি বায়তুল-মোকাদ্দসে লোকদেরকে উপদেশ দিচ্ছেন ও সুসমাচার তবলিগ করছেন, ইতোমধ্যে প্রধান ইমামেরা ও আলেমেরা প্রাচীনদের সঙ্গে এসে তাঁকে জিজ্ঞাসা করলো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিন যীশু মন্দির-প্রাঙ্গণে শিক্ষা দিচ্ছিলেন এবং সুসমাচার প্রচার করছিলেন। সেই সময় প্রধান যাজকেরা ও শাস্ত্রবিদরা, প্রাচীনদের সঙ্গে একযোগে তাঁর কাছে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক দিন তিনি ধর্ম্মধামে লোকদিগকে উপদেশ দিতেছেন ও সুসমাচার প্রচার করিতেছেন, ইতিমধ্যে প্রধান যাজকেরা ও অধ্যাপকগণ প্রাচীনবর্গের সঙ্গে আসিয়া পড়িল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একদিন যীশু যখন মন্দিরে লোকদের শিক্ষা দিচ্ছিলেন ঈশ্বরের সুসমাচার প্রচার করছিলেন, সেই সময় প্রধান যাজকেরা, ব্যবস্থার শিক্ষকেরা ও ইহুদী নেতারা একজোট হয়ে তাঁর কাছে এল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একদিন যীশু ধর্মগৃহে লোকদের উপদেশ দিচ্ছেন ও সুসমাচার প্রচার করছেন, এর মধ্যে প্রধান যাজকেরা ও ধর্মশিক্ষকরা প্রাচীনদের সঙ্গে এসে উপস্থিত হলো, এবং তাকে বলল, আমাদের বলো, তুমি কী ক্ষমতায় এই সব করছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক দিন তিনি ধর্মধামে লোকদিগকে উপদেশ দিতেছেন ও সুসমাচার প্রচার করিতেছেন, ইতিমধ্যে প্রধান যাজকেরা ও অধ্যাপকগণ প্রাচীনবর্গের সঙ্গে আসিয়া পড়িল, এবং তাঁহাকে কহিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন যীশু উপাসনা-ঘরে লোকদের শিক্ষা দিচ্ছিলেন এবং প্রচার করছিলেন। এমন সময় প্রধান পুরোহিতেরা ও ধর্ম-শিক্ষকেরা বৃদ্ধনেতাদের সংগে এসে যীশুকে বললেন, “কোন্‌ অধিকারে তুমি এই সব করছ এবং কে তোমাকে এই অধিকার দিয়েছে, তা আমাদের বল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন ঈসা বায়তুল-মোকাদ্দসে লোকদের শিক্ষা দিচ্ছিলেন এবং তবলিগ করছিলেন। এমন সময় প্রধান ইমামেরা ও আলেমেরা বৃদ্ধনেতাদের সংগে এসে ঈসাকে বললেন, “কোন্‌ অধিকারে তুমি এই সব করছ এবং কে তোমাকে এই অধিকার দিয়েছে, তা আমাদের বল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন যীশু মন্দিরে শিক্ষা দিচ্ছেন আর সুসমাচার প্রচার করছেন, সেই সময় পুরোহিতদের নেতৃবৃন্দ ও শাস্ত্রবিদরা ইহুদী প্রবীণদের সঙ্গে তাঁর কাছে এসে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন যীশু যখন মন্দিরে লোকদের শিক্ষা দিচ্ছিলেন এবং ঈশ্বরের সুসমাচার প্রচার করছিলেন, সেই সময় প্রধান যাজকরা, ব্যবস্থার শিক্ষকরা ও ইহুদী নেতারা একজোট হয়ে তাঁর কাছে এল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক দিন যীশু মন্দিরে লোকদের উপদেশ দিচ্ছেন ও সুসমাচার প্রচার করছেন, এর মধ্যে প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকরা প্রাচীনদের সঙ্গে এসে উপস্থিত হলো এবং তাকে বলল, আমাদের বলো তুমি কোন ক্ষমতায় এই সব করছ?