Luke 20:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা তাঁকে আঙ্গুর-ক্ষেতের বাইরে নিয়ে গিয়ে হত্যা করলো। এখন আঙ্গুর-ক্ষেতের মালিক তাদেরকে নিয়ে কি করবেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তারা তাঁকে দ্রাক্ষাক্ষেতের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করল। “দ্রাক্ষাক্ষেতের মালিক তখন তাদের প্রতি কী করবেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা তাঁহাকে দ্রাক্ষাক্ষেত্রের বাহিরে ফেলিয়া বধ করিল। এক্ষণে দ্রাক্ষাক্ষেত্রের কর্ত্তা তাহাদিগকে কি করিবেন?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই বলে তারা তাকে দ্রাক্ষা ক্ষেতের বাইরে টেনে নিয়ে গিয়ে হত্যা করল৷ ‘এখন সেই ক্ষেতের মালিক তাদের প্রতি কি করবে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তাকে আঙ্গুরক্ষেতের বাইরে ফেলে হত্যা করল l এখন আঙ্গুরক্ষেতের মালিক তাদের কী করবেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা তাঁহাকে দ্রাক্ষাক্ষেত্রের বাহিরে ফেলিয়া বধ করিল। এক্ষণে দ্রাক্ষাক্ষেত্রের কর্তা তাহাদিগকে কি করিবেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে তারা তাঁকে ধরে ক্ষেতের বাইরে নিয়ে গিয়ে মেরে ফেলল। “এখন আংগুর-ক্ষেতের মালিক সেই চাষীদের কি করবেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে তারা তাঁকে ধরে ক্ষেতের বাইরে নিয়ে গিয়ে হত্যা করল। “এখন আংগুর-ক্ষেতের মালিক সেই চাষীদের কি করবেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন তাঁকে দ্রাক্ষাকুঞ্জ থেকে তাড়িয়ে বাইরে নিয়ে গিয়ে হত্যা করল। দ্রাক্ষাকুঞ্জের মালিক এরপর এদের সম্পর্কে কি করবেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বলে তারা তাকে দ্রাক্ষা ক্ষেতের বাইরে টেনে নিয়ে গিয়ে হত্যা করল৷ “এখন সেই ক্ষেতের মালিক তাদের প্রতি কি করবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা ছেলেটিকে ধরে মেরে ফেলল এবং আঙ্গুর খেতের বাইরে ফেলে দিলো।