Luke 20:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি এসে এই কৃষকদেরকে বিনষ্ট করবেন এবং ক্ষেত অন্য লোকদেরকে দেবেন। এই কথা শুনে তারা বললো, এমন না হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি এসে ওইসব ভাগচাষিদের হত্যা করবেন এবং দ্রাক্ষাক্ষেতটি অন্যদের দেবেন।” লোকেরা এই কাহিনি শুনে বলল, “এরকম যেন কখনও না হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আসিয়া এই কৃষকদিগকে বিনষ্ট করিবেন, এবং ক্ষেত্র অন্য লোকদিগকে দিবেন। এই কথা শুনিয়া তাহারা কহিল, এমন না হউক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সে এসে ঐ চাষীদের মেরে ফেলবে ও ক্ষেত অন্য চাষীদের হাতে দেবে৷’ এই কথা শুনে তারা সবাই বলল, ‘এরকম য়েন না হয়!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি এসে এই কৃষকদের বিনষ্ট করবেন, এবং জমি অন্য লোকদের দেবেন l এই কথা শুনে তারা বলল, এমন না হোক l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আসিয়া এই কৃষকদিগকে বিনষ্ট করিবেন, এবং ক্ষেত্র অন্য লোকদিগকে দিবেন। এই কথা শুনিয়া তাহারা কহিল, এমন না হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি এসে তাদের মেরে ফেলবেন এবং ক্ষেতটা অন্যদের ইজারা দেবেন।” লোকেরা যীশুর কথা শুনে বলল, “এমন না হোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি এসে তাদের হত্যা করবেন এবং ক্ষেতটা অন্যদের ইজারা দেবেন।” লোকেরা ঈসার কথা শুনে বলল, “এমন না হোক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি এসে এই চাষীদের ধ্বংস করবেন এবং দ্রাক্ষাকুঞ্জটি অন্য চাষীদের কাছে বিলি করে দেবেন। তারা উপাখ্যানটি সুনে বলল, ঈশ্বর করুন, এমন যেন না হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে এসে ঐ চাষীদের মেরে ফেলবে ও ক্ষেত অন্য চাষীদের হাতে দেবে৷” এই কথা শুনে তারা সবাই বলল, “এরকম যেন না হয়!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরপর সেই আঙুর খেতের মালিক তাদের কি করবেন? তিনি এসে সেই চাষিদের মেরে ফেলবেন এবং খেত অন্য চাষিদের কাছে দেবেন। এই কথা শুনে তারা বলল, ঈশ্বর এমন না করুক।