Luke 20:46 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আলেমদের থেকে সাবধান, তারা লম্বা লম্বা কাপড় পরে বেড়াতে চায় ও হাট বাজারে লোকদের মঙ্গলবাদ, মজলিস-খানায় প্রধান প্রধান আসন এবং ভোজে প্রধান প্রধান স্থান ভালবাসে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“শাস্ত্রবিদদের সম্পর্কে সতর্ক থেকো, তারা লম্বা লম্বা পোশাক পরে ঘুরে বেড়াতে ও হাটেবাজারে সম্ভাষিত হতে ভালোবাসে; সমাজভবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন পেতে ও ভোজসভায় সব থেকে সম্মানজনক আসন লাভ করতে ভালোবাসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধ্যাপকগণ হইতে সাবধান, তাহারা লম্বা লম্বা কাপড় পরিয়া বেড়াইতে চায়, এবং হাট বাজারে লোকদের মঙ্গলবাদ, সমাজ-গৃহে প্রধান প্রধান আসন এবং ভোজে প্রধান প্রধান স্থান ভাল বাসে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘ব্যবস্থার শিক্ষকদের থেকে সাবধান৷ তারা লম্বা লম্বা পোশাক পরে ঘুরে বেড়াতেও হাটে বাজারে লোকদের কাছ থেকে সম্মান পেতে ভালবাসে; আর সমাজগৃহে বিশেষ সম্মানের স্থানে বসতে ও ভোজসভায় সম্মানের আসন দখল করতে ও ভালবাসে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“অধ্যাপকদের থেকে সাবধান, তারা লম্বা লম্বা কাপড় পরে বেড়াতে চায়, এবং হাটেবাজারে লোকদের মঙ্গলবাদ, সমাজগৃহে প্রধান প্রধান আসন এবং ভোজে প্রধান প্রধান জায়গা ভালোবাসে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধ্যাপকগণ হইতে সাবধান, তাহারা লম্বা লম্বা কাপড় পড়িয়া বেড়াইতে চায়, এবং হাট বাজারে লোকদের মঙ্গলবাদ, সমাজ-গৃহে প্রধান প্রধান আসন এবং ভোজে প্রধান প্রধান স্থান ভালবাসে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ধর্ম-শিক্ষকদের বিষয়ে সাবধান হও। তাঁরা লম্বা লম্বা জামা পরে ঘুরে বেড়াতে চান এবং হাটে-বাজারে সম্মান পেতে ভালবাসেন। তাঁরা সমাজ-ঘরে প্রধান প্রধান আসনে ও ভোজের সময়ে সম্মানের জায়গায় বসতে ভালবাসেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আলেমদের বিষয়ে সাবধান হও। তাঁরা লম্বা লম্বা কোর্তা পরে ঘুরে বেড়াতে চান এবং হাটে-বাজারে সম্মান পেতে ভালবাসেন। তাঁরা মজলিস-খানায় প্রধান প্রধান আসনে ও মেজবানীর সময়ে সম্মানের জায়গায় বসতে ভালবাসেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্ত্রবিদদের সম্বন্ধে সতর্ক থেকো, এরা লম্বা আলখাল্লা পরতে পছন্দ করে, হাটে-বাজারে অভিবাদন পেতে, সমাজভবনে এবং ভোজসভায় সবচেয়ে ভাল এবং সম্মানিতের আসন লাভ করতে ভালবাসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ব্যবস্থার শিক্ষকদের থেকে সাবধান৷ তারা লম্বা লম্বা পোশাক পরে ঘুরে বেড়াতে ও হাটে বাজারে লোকদের কাছ থেকে সম্মান পেতে ভালবাসে; আর সমাজগৃহে বিশেষ সম্মানের স্থানে বসতে ও ভোজসভায় সম্মানের আসন দখল করতেও ভালবাসে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“ব্যবস্থার শিক্ষকদের থেকে সাবধান, তারা লম্বা লম্বা কাপড় পরে বেড়াতে চায় এবং হাটে বাজারে লোকদের শুভেচ্ছা জানায়, সমাজঘরে প্রধান প্রধান আসন এবং ভোজে প্রধান প্রধান জায়গা ভালবাসে;