Luke 20:47 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বিধবাদের বাড়ি গ্রাস করে এবং লোককে দেখাবার জন্য লম্বা লম্বা মুনাজাত করে; তারা বিচারে আরও বেশি দণ্ড পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বিধবাদের বাড়িশুদ্ধ গ্রাস করে এবং লোক-দেখানো লম্বা লম্বা প্রার্থনা করে। এই ধরনের লোকেরা কঠোর শাস্তি ভোগ করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বিধবাদের গৃহ গ্রাস করে; এবং কপট ভাবে লম্বা লম্বা প্রার্থনা করে, তাহারা বিচারে আরও অধিক দণ্ড পাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা একদিকে লোক দেখানো লম্বা লম্বা প্রার্থনা করে, অপরদিকে বিধবাদের সর্বস্ব গ্রাস করে, এদের ভয়ঙ্কর শাস্তি হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা বিধবাদের গৃহ দখল করে; এবং লোকদের দেখাবার জন্য বড় বড় প্রার্থনা করে, তারা বিচারে আরও বেশি শাস্তি পাবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বিধবাদের গৃহ গ্রাস করে; এবং কপটভাবে লম্বা লম্বা প্রার্থনা করে, তাহারা বিচারে আরও অধিক দণ্ড পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এক দিকে তাঁরা লোককে দেখাবার জন্য লম্বা লম্বা প্রার্থনা করেন, অন্য দিকে বিধবাদের সম্পত্তি দখল করেন। এই লোকদের অনেক বেশী শাস্তি হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এক দিকে তাঁরা লোককে দেখাবার জন্য লম্বা লম্বা মুনাজাত করেন, অন্য দিকে বিধবাদের সম্পত্তি দখল করেন। এই লোকদের অনেক বেশী শাস্তি হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা বিধবাদের ঘরবাড়ি গ্রাস করে এবং ধর্মের ভাণ করে লম্বা প্রার্থনা করে। এরা বিচারে আরও কঠিন শাস্তি পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা একদিকে লোক দেখানো লম্বা লম্বা প্রার্থনা করে, অপরদিকে বিধবাদের সর্বস্ব গ্রাস করে, এদের ভয়ঙ্কর শাস্তি হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব লোকেরা বিধবাদের সব বাড়ি দখল করে, আর ছলনা করে বড় বড় প্রার্থনা করে, এই সব লোকেরা বিচারে অনেক বেশি শাস্তি পাবে।”