Luke 20:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা তাদেরকে বললেন, তবে আমিও কি ক্ষমতায় এসব করছি তা তোমাদেরকে বলবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু বললেন, “আমিও কোন অধিকারে এসব কাজ করছি, তোমাদের বলব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু তাহাদিগকে কহিলেন, তবে আমিও কি ক্ষমতায় এ সকল করিতেছি, তোমাদিগকে বলিব না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশু তাদের বললেন, ‘তাহলে আমিও তোমাদের বলব না, কোন্ অধিকারে আমি এসব করছি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু তাদের বললেন, তবে আমিও কী ক্ষমতায় এ সব করছি, তোমাদের বলবো নাl
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু তাহাদিগকে কহিলেন, তবে আমিও কি ক্ষমতায় এই সকল করিতেছি, তোমাদিগকে বলিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁদের বললেন, “তবে আমিও বলব না কোন্‌ অধিকারে আমি এই সব করছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁদের বললেন, “তবে আমিও বলব না কোন্‌ অধিকারে আমি এই সব করছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তখন তাঁদের বললেন, তাহলে আমিও তোমাদের বলব না, কোন ক্ষমতার বলে আমি এসব করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশু তাদের বললেন, “তাহলে আমিও তোমাদের বলব না, কোন্ অধিকারে আমি এসব করছি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু তাদের বললেন, “তবে আমিও কি ক্ষমতায় এসব করছি, তোমাদের বলব না।”