Luke 21:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এসব ঘটনার আগে লোকেরা তোমাদের উপরে হস্তক্ষেপ করবে, তোমাদেরকে নির্যাতন করবে, মজলিস-খানায় নিয়ে যাবে ও কারাগারে তুলে দেবে; আমার নামের জন্য তোমাদেরকে বাদশাহ্দের ও শাসনকর্তাদের সম্মুখে নিয়ে যাওয়া হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু এসব ঘটার আগে তারা তোমাদের গ্রেপ্তার করবে ও নির্যাতন করবে। তারা তোমাদের সমাজভবনের কর্তৃপক্ষের হাতে সমর্পণ করবে ও কারাগারে নিক্ষেপ করবে। রাজা ও প্রদেশপালদের দরবারে তোমাদের হাজির করানো হবে, আর আমার নাম স্বীকার করার কারণেই সে সমস্ত ঘটবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু এই সকল ঘটনার পূর্ব্বে লোকেরা তোমাদের উপরে হস্তক্ষেপ করিবে, তোমাদিগকে তাড়না করিবে, সমাজ-গৃহে ও কারাগারে সমর্পণ করিবে; আমার নামের নিমিত্ত তোমরা রাজাদের ও শাসনকর্ত্তাদের সম্মুখে নীত হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘কিন্তু এসব ঘটনা ঘটার আগে, তারা তোমাদের গ্রেপ্তার করবে, তোমাদের প্রতি নির্য়াতন করবে৷ তারা বিচারের জন্য তোমাদের সমাজ-গৃহে সঁপে দেবে ও তোমাদের কারাগারে ভরবে৷ আমারই কারণে তারা তোমাদের রাজাদের ও রাজ্যপালদের সামনে টেনে নিয়ে যাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু এইসব ঘটনার আগে লোকেরা তোমাদের বন্দি করবে, তোমাদের নির্যাতন করবে, সমাজগৃহে ও কারাগারে সমর্পণ করবে; আমার নামের জন্য তোমাদের রাজাদের ও শাসনকর্তাদের সামনে আনা হবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু এই সকল ঘটনার পূর্বে লোকেরা তোমাদের উপরে হস্তক্ষেপ করিবে, তোমাদিগকে তাড়না করিবে, সমাজ-গৃহে ও কারাগারে সমর্পণ করিবে; আমার নামের নিমিত্ত তোমরা রাজাদের ও শাসনকর্তাদের সম্মুখে নীত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই সব হবার আগে লোকেরা তোমাদের ধরবে এবং তোমাদের উপর অত্যাচার করবে। বিচারের জন্য তারা তোমাদের সমাজ-ঘরে নিয়ে যাবে এবং জেলে দেবে। আমার জন্য রাজাদের ও শাসনকর্তাদের সামনে তোমাদের নেওয়া হবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই সব হবার আগে লোকেরা তোমাদের ধরবে এবং তোমাদের উপর জুলুম করবে। বিচারের জন্য তারা তোমাদের মজলিস-খানায় নিয়ে যাবে এবং জেলে দেবে। আমার জন্য বাদশাহ্দের ও শাসনকর্তাদের সামনে তোমাদের নেওয়া হবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এই সমস্ত ঘটবার আগেই লোকে তোমাদের গ্রেপ্তার করবে, তোমাদের নির্যাতন করবে, সমাজভবনে নিয়ে যাবে এবং কারাগারে নিক্ষেপ করবে। আমার অনুগামী হওয়ার জন্য তোমাদের রাজা ও শাসনকর্তাদের সামনে উপস্থিত করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু এসব ঘটনা ঘটার আগে, তারা তোমাদের গ্রেপ্তার করবে, তোমাদের প্রতি নির্যাতন করবে৷ তারা বিচারের জন্য তোমাদের সমাজ-গৃহে সঁপে দেবে ও তোমাদের কারাগারে ভরবে৷ আমারই কারণে তারা তোমাদের রাজাদের ও রাজ্যপালদের সামনে টেনে নিয়ে যাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এই সব ঘটনার আগে লোকেরা তোমাদের বন্দি করবে, তোমাদের নির্যাতন করবে, সমাজঘরে ও কারাগারে সমর্পণ করবে; আমার নামের জন্য তোমাদের রাজাদের ও শাসনকর্ত্তাদের সামনে আনা হবে।