Luke 21:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন তোমরা জেরুশালেমকে সৈন্যসামন্ত দ্বারা ঘেরাও হতে দেখবে, তখন জানবে যে, তার ধ্বংস সন্নিকট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যখন তোমরা দেখবে সৈন্যসামন্ত জেরুশালেম নগরীকে অবরোধ করেছে, তখন জানবে যে তার ধ্বংসের দিন এগিয়ে এসেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন তোমরা যিরূশালেমকে সৈন্যসামন্ত দ্বারা বেষ্টিত দেখিবে, তখন জানিবে যে, তাহার ধ্বংস সন্নিকট।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তোমরা যখন দেখবে য়ে সৈন্যসামন্তরা জেরুশালেমকে চারপাশ থেকে ঘিরে ধরেছে, তখন বুঝবে য়ে তার ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যখন তোমরা জেরুশালেমকে সৈন্যসামন্ত দিয়ে ঘেরা দেখবে, তখন জানবে যে, তার ধ্বংস নিকটবর্তী l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন তোমরা যিরূশালেমকে সেনাসামন্ত দ্বারা বেষ্টিত দেখিবে, তখন জানিবে যে, তাহার ধ্বংস সন্নিকট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যখন তোমরা দেখবে যিরূশালেমকে সৈন্যেরা ঘেরাও করেছে তখন বুঝবে যে, যিরূশালেমের ধ্বংস হবার সময় কাছে এসেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যখন তোমরা দেখবে জেরুজালেমকে সৈন্যেরা ঘেরাও করেছে তখন বুঝবে যে, জেরুজালেমের ধ্বংস হবার সময় কাছে এসেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন তোমরা দেখবে সৈন্যদল জেরুশালেম নগরী অবরোধ করেছে, তখনই জেনো এর নিঃশেষে ধ্বংসের দিন এগিয়ে এসেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা যখন দেখবে যে সৈন্যসামন্তরা জেরুশালেমকে চারপাশ থেকে ঘিরে ধরেছে, তখন বুঝবে যে তার ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন তোমরা যিরুশালেমকে সৈন্যসামন্ত দিয়ে ঘেরা দেখবে, তখন জানবে যে, তার ধ্বংস নিকটবর্তী।