Luke 21:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তখন প্রতিশোধের সময়, যে সমস্ত কথা লেখা আছে, সেসব পূর্ণ হবার সময়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সেসময় হবে প্রতিশোধের সময়, শাস্ত্রের সমস্ত বাক্য পূর্ণ হওয়ার সময়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তখন প্রতিশোধের সময়, যে সমস্ত কথা লিখিত আছে, সেই সমস্ত পূর্ণ হইবার সময়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ এই দিনগুলো হচ্ছে শান্তির দিন, যা শাস্ত্রের বাণী অনুসারে পূর্ণ হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তখন প্রতিশোধের সময়, যে সব কথা লেখা আছে সেসব পূর্ণ হবার সময় l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তখন প্রতিশোধের সময়, যে সমস্ত কথা লিখিত আছে, সেই সমস্ত পূর্ণ হইবার সময়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ এই দিনগুলো হবে শাস্তির দিন, আর এতে পবিত্র শাস্ত্রে যা লেখা আছে তা পূর্ণ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ এই দিনগুলো হবে গজবের দিন, আর এতে পাক-কিতাবে যা লেখা আছে তা পূর্ণ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ সেদিন প্রতিশোধ গ্রহণের দিন, শাস্ত্রের সমস্ত বাক্য পূর্ণ হবার দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ এই দিনগুলো হচ্ছে শাস্তির দিন, যা শাস্ত্রের বাণী অনুসারে পূর্ণ হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তখন প্রতিশোধের দিন, যে সব কথা লেখা আছে সে সব পূর্ণ হবার দিন।