Luke 21:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকেরা তলোয়ারের আঘাতে মারা পড়বে এবং বন্দী হয়ে সকল জাতির মধ্যে নীত হবে; আর জাতিদের সময় সমপূর্ণ না হওয়া পর্যন্ত জেরুশালেম জাতিদের দ্বারা পদ-দলিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তরোয়ালের আঘাতে তাদের মৃত্যু হবে, বন্দিরূপে অন্য সব জাতির কাছে নির্বাসিত হবে। অইহুদিদের জন্য নিরূপিত সময় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেরুশালেম অইহুদিদের দ্বারা পদদলিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকেরা খড়্গধারে পতিত হইবে; এবং বন্দি হইয়া সকল জাতির মধ্যে নীত হইবে; আর জাতিগণের সময় সম্পূর্ণ না হওয়া পর্য্যন্ত যিরূশালেম জাতিগণের পদ দলিত হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তরবারির আঘাতে তারা মারা পড়বে, আর তাদের বন্দী করে সকল জাতির কাছে নিয়ে যাওযা হবে৷ যতদিন না অইহুদীদের নিরুপিত সময় পূর্ণ হচ্ছে, জেরুশালেম অইহুদীদের দ্বারা অবজ্ঞা ভরে পদদলিত হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
লোকেরা তরবারির আঘাতে মারা পড়বে; এবং বন্দি হয়ে সকল জাতির মধ্যে সমর্পিত হবে; আর জাতিদের সময় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জিরুশালেম সব জাতির কাছে পদদলিত হবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকেরা খড়্গধারে পতিত হইবে; এবং বন্দি হইয়া সকল জাতির মধ্যে নীত হইবে; আর জাতিগণের সময় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যিরূশালেম জাতিগণের পদ-দলিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তলোয়ার দিয়ে তাদের মেরে ফেলা হবে এবং সমস্ত জাতির মধ্যে তারা বন্দী হিসাবে ছড়িয়ে থাকবে। যতদিন না অযিহূদীদের সময় পূর্ণ হয় ততদিন পর্যন্ত অযিহূদীরা যিরূশালেমকে তাদের পায়ের নীচে মাড়াতে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তলোয়ার দিয়ে তাদের হত্যা করা হবে এবং সমস্ত জাতির মধ্যে তারা বন্দী হিসাবে ছড়িয়ে থাকবে। যতদিন না অ-ইহুদীদের সময় পূর্ণ হয় ততদিন পর্যন্ত অ-ইহুদীরা জেরুজালেমকে তাদের পায়ের নীচে মাড়াতে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাণিত তরবারির আঘাতে মৃত্যু হবে তাদের, সমস্ত জাতির মধ্য থেকে তাদের বন্দী করে আনা হবে। অ-ইহুদী জাতিগুলির নির্ধারিত কাল শেষ না হওয়া পর্যন্ত জেরুশালেম তাদের দ্বারা পদদলিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তরবারির আঘাতে তারা মারা পড়বে, আর তাদের বন্দী করে সকল জাতির কাছে নিয়ে যাওযা হবে৷ যতদিন না অইহুদীদের নিরুপিত সময় পূর্ণ হচ্ছে, জেরুশালেম অইহুদীদের দ্বারা অবজ্ঞা ভরে পদদলিত হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা তরবারির আঘাতে মারা পড়বে; এবং বন্দি হয়ে সকল অইহূদির মধ্যে সমর্পিত হবে; আর অইহূদিদের দিন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যিরুশালেম সব জাতির কাছে পদদলিত হবে।