Luke 21:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সূর্য, চন্দ্র ও নক্ষত্রগুলোর মধ্যে নানা চিহ্ন প্রকাশ পাবে এবং দুনিয়াতে সমস্ত জাতি কষ্ট পাবে, তারা সমুদ্রের ও তরঙ্গের গর্জনে ভীষণ ভয় পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর সূর্য, চাঁদ ও তারার মধ্যে বিভিন্ন অদ্ভুত চিহ্ন দেখা যাবে। উত্তাল সমুদ্রের গর্জনে ও অদ্ভুত ঢেউয়ের সামনে পৃথিবীর সমস্ত জাতি যন্ত্রণাগ্রস্ত ও হতবুদ্ধি হয়ে পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সূর্য্যে, চন্দ্রে ও নক্ষত্রগণে নানা চিহ্ন প্রকাশ পাইবে, এবং পৃথিবীতে জাতিগণের ক্লেশ হইবে, তাহারা সমুদ্রের ও তরঙ্গের গর্জ্জনে উদ্বিগ্ন হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তখন চাঁদে, সূর্য়ে ও তারাগুলিতে অনেক বিস্ময়কর জিনিস দেখা যাবে৷ পৃথিবীতে সমস্ত জাতি হতাশায় ভুগবে৷ তারা সমুদ্র গর্জন ও প্রচণ্ডঢেউ দেখে বিহ্বল হয়ে পড়বে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সূর্যে, চাঁদে ও তারকামন্ডলে নানা চিহ্ন দেখা যাবে, এবং পৃথিবীতে সমস্ত জাতি কষ্টে ভুগবে, তারা সুমদ্রের ও ঢেউয়ের গর্জনে উদ্বিগ্ন হবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সূর্যে, চন্দ্রে ও নক্ষত্রগণে নানা চিহ্ন প্রকাশ পাইবে, এবং পৃথিবীতে জাতিগণের ক্লেশ হইবে, তাহারা সমুদ্রের ও তরঙ্গের গর্জনে উদ্বিগ্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তখন সূর্য, চাঁদ ও তারাগুলোর মধ্যে অনেক চিহ্ন দেখা যাবে। পৃথিবীতে সমস্ত জাতি কষ্ট পাবে এবং সমুদ্রের গর্জন ও ঢেউয়ের জন্য তারা ভীষণ অস্থির হয়ে উঠবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তখন সূর্য, চাঁদ ও তারাগুলোর মধ্যে অনেক চিহ্ন দেখা যাবে। দুনিয়াতে সমস্ত জাতি কষ্ট পাবে এবং সমুদ্রের গর্জন ও ঢেউয়ের জন্য তারা ভীষণ অস্থির হয়ে উঠবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সূর্য-চন্দ্র ও নক্ষত্ররাজির মধ্যে নানা চিহ্ন দেখা যাবে। এই পৃথিবীতে সমস্ত জাতি নিদারুণভাবে দুর্দশাগ্রস্ত হবে এবং উত্তাল সমুদ্র তরঙ্গের ভীম গর্জনে বিহ্বল হয়ে পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তখন চাঁদ, সূর্য্য ও তারাগুলিতে অনেক বিস্ময়কর জিনিস দেখা যাবে৷ পৃথিবীতে সমস্ত জাতি হতাশায় ভুগবে৷ তারা সমুদ্র গর্জন শুনে ও প্রচণ্ড ঢেউ দেখে ভয়ে বিহ্বল হয়ে পড়বে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সূর্য্যে, চাঁদে ও তারকামন্ডলে নানা চিহ্ন দেখা যাবে এবং পৃথিবীতে সমস্ত জাতি কষ্টে ভুগবে, তারা সমুদ্রের ও ঢেউয়ের গর্জনে উদ্বিগ্ন হবে।