Luke 21:26 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভয়ে এবং ভূমণ্ডলে যা যা ঘটবে তার আশঙ্কায় মানুষের প্রাণ উড়ে যাবে; কেননা আসমানের পরাক্রমগুলো বিচলিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবীতে যা কিছু ঘটবে, সেই কথা ভেবে মানুষ আতঙ্কে মৃতপ্রায় হয়ে পড়বে, কারণ জ্যোতিষ্কমণ্ডল তখন প্রকম্পিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভয়ে, এবং ভূমণ্ডলে যাহা যাহা ঘটিবে তাহার আশঙ্কায়, মানুষের প্রাণ উড়িয়া যাইবে; কেননা আকাশ-মণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৃথিবীতে য়ে ভয়ঙ্কর অবস্থা আসছে তার কথা ভেবে ভয়েতে লোকে অজ্ঞান হয়ে যাবে, কারণ আকাশের সব শক্তিগুলি ওলোট-পালট হয়ে যাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভয়ে এবং পৃথিবীতে যা যা ঘটবে তার আশঙ্কায়, মানুষেরা অজ্ঞান হয়ে যাবে; কারণ আকাশের সব শক্তি বিচলিত হবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভয়ে এবং ভূমণ্ডলে যাহা যাহা ঘটিবে তাহার আশঙ্কায়, মানুষের প্রাণ উড়িয়া যাইবে; কেননা আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জগতে কি আসছে ভেবে ভয়ে লোকে অজ্ঞান হয়ে পড়বে, কারণ চাঁদ-সূর্য-তারা ইত্যাদি আর স্থির থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়াতে কি আসছে ভেবে ভয়ে লোকে অজ্ঞান হয়ে পড়বে, কারণ চাঁদ-সূর্য-তারা ইত্যাদি আর স্থির থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভয়ে এবং আসন্ন বিপদের আশঙ্কায় পৃথিবীর মানুষ মৃতপ্রায় হয়ে পড়বে কারণ অন্তরীক্ষের সমস্ত শক্তি আলোড়িত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীতে যে ভয়ঙ্কর অবস্থা আসছে তার কথা ভেবে ভযেতে লোকে অজ্ঞান হয়ে যাবে, কারণ আকাশের সব শক্তিগুলি ওলোট-পালট হয়ে যাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভয়ে এবং পৃথিবীতে যা যা ঘটবে তার আশঙ্কায়, মানুষেরা অজ্ঞান হয়ে যাবে; কারণ আকাশের সব শক্তি বিচলিত হবে।