Luke 21:34 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু নিজেদের বিষয়ে সাবধান থেকো, পাছে উচ্ছৃঙ্খলতায়, মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের অন্তর ভারগ্রস্ত হয়, আর সেদিন হঠাৎ ফাঁদের মত তোমাদের উপরে এসে পড়ে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সতর্ক থেকো, নইলে উচ্ছৃঙ্খলতা, মত্ততা ও জীবনের দুশ্চিন্তা তোমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তুলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগপীড়ায় ও মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়, আর সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়ে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তোমরা সতর্ক থেকো৷ উচ্ছৃঙ্খল আমোদ-প্রমোদে, মত্ততায়, জাগতিক ভাবনা চিন্তায় তোমাদের মন য়েন আচ্ছন্ন না হয়ে পড়ে, আর সেই দিন হঠাত্ ফাঁদের মতো তোমাদের ওপর এসে না পড়ে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু নিজেদের বিষয়ে সাবধান থেকো, রোগে ও ভোগবিলাসে এবং কাজের চিন্তায় তোমাদের মন যেন আচ্ছন্ন না হয়, আর সেই দিন হঠাৎ ফাঁদের মতো তোমাদের ওপরে এসে পড়বে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগপীড়ায় ও মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়, আর সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়ে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা সাবধান থেকো যেন তোমাদের অন্তর উচ্ছৃংখলতায়, মাতলামিতে ও সংসারের চিন্তার ভারে নুয়ে না পড়ে। তা না হলে ফাঁদ যেমন হঠাৎ বন্ধ হয়ে যায় তেমনি হঠাৎ সেই দিনটা তোমাদের উপরে, এমন কি, পৃথিবীর সব লোকের উপরে এসে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা সাবধান থেকো যেন তোমাদের দিল উ"ছৃংখলতায়, মাতলামিতে ও সংসারের চিন্তার ভারে নুয়ে না পড়ে। তা না হলে ফাঁদ যেমন হঠাৎ বন্ধ হয়ে যায় তেমনি হঠাৎ সেই দিনটা তোমাদের উপরে, এমন কি, দুনিয়ার সব লোকের উপরে এসে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা সতর্ক থেকো, যেন ভোগলালসা, মত্ততা ও সাংসারিক চিন্তা-ভাবনা তোমাদের মনকে অধিকার করে না বসে, কারণ সেই দিনটি ফাঁদের মত তোমাদের এবং পৃথিবীর সমস্ত অধিবাসীর উপরে হঠাৎ এসে পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা সতর্ক থেকো৷ উচ্ছৃঙ্খল আমোদ-প্রমোদে, মৎততায়, জাগতিক ভাবনা চিন্তায় তোমাদের মন যেন আচ্ছন্ন না হয়ে পড়ে, আর সেই দিন হঠাৎ ফাঁদের মতো তোমাদের ওপর এসে না পড়ে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু নিজেদের বিষয়ে সাবধান থেকো, রোগে ও ভোগবিলাসে এবং কাজের চিন্তায় তোমাদের হৃদয় যেন ভারাক্রান্ত না হয় এবং জীবনে যেন ভয় না আসে, আর সেই দিন হঠাৎ ফাঁদের মতো তোমাদের ওপরে এসে পড়বে;